বাংলাদেশের মেয়েদের নতুন কোচ ভারতের অঞ্জু জেইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৮, ১৬:১১আপডেট : ০৫ মে ২০১৮, ১৮:২৪

অঞ্জু জেইন ভারতের মহিলা দলের সাবেক উইকেটরক্ষক অঞ্জু জেইন দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশ মহিলা দলের। সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার ডেভিড ক্যাপেলের জায়গায় বসছেন ৪৩ বছর বয়সী অঞ্জু।

২০১৬ সালের অক্টোবর থেকে রুমানা আহমেদ-জাহানারা আলমদের কোচ হিসেবে কাজ করছেন চ্যাপেল। তবে মেয়েদের দক্ষিণ আফ্রিকা সফর শেষেই বাংলাদেশকে বিদায় বলে দেবেন তিনি। তার জায়গায় অঞ্জুকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দক্ষিণ আফ্রিকায় পাঁচ ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি শুরু করবে রুমানারা। নভেম্বরে হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের টুর্নামেন্টের মূল পর্বে জায়গা নিশ্চিত করার চ্যালেঞ্জ নিয়েই বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন অঞ্জু।

ভারতের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের চুক্তির বিষয়ে এখনও বিস্তারিত জানা না গেলেও ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র খবর, ছয় মাসের চুক্তিতে বাংলাদেশের মেয়েদের দায়িত্ব নিচ্ছেন অঞ্জু। দক্ষিণ আফ্রিকা সফর শেষে ২১ মে দেশে ফেরার পরপরই তিনি যোগ দেবেন দলের সঙ্গে। কাজের জায়গা নতুন হলেও তিনি দলে পাচ্ছেন দুই স্বদেশী- দেবিকা পালশিকর ও আনুজা দালভিকে, যারা দায়িত্ব সামলাচ্ছেন যথাক্রমে সহকারী কোচ ও ফিজিওথেরাপিস্টের।

নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন অঞ্জু। ‘ক্রিকইনফো’তে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘ক্যারিয়ারের এই পর্যায়ে জাতীয় দলের কোচের সুযোগ পাওয়াটা রোমাঞ্চকর। এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলকে ওয়েস্ট ইন্ডিজের বিশ্ব টি-টোয়েন্টিতে উঠানো। দলে প্রতিভাবান খেলোয়াড় আছে, তবে খেলার সুযোগটা বেশি দরকার।’

ওয়েস্ট ইন্ডিজের আসরে জায়গা পেতে বাছাই পর্ব পেরিয়ে আসতে হবে বাংলাদেশকে। সামনের জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ের আসর বসবে নেদারল্যান্ডসে। যেখানে স্বাগতিক দল ছাড়াও রয়েছে আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, উগান্ডা, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। এখান থেকে দুই দল যোগ দেবে সরাসরি মূল পর্বে যাওয়া আট দলের সঙ্গে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ‘লেবেল-বি’ লাইসেন্সধারী অঞ্জু এতদিন কাজ করছিলেন বিদর্ভ মহিলা দলের কোচ হিসেবে। বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়া মানে ওখান থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। খেলোয়াড়ি জীবনে ভারতের জার্সিতে ৮ টেস্টের সঙ্গে ৬৫ ওয়ানডে খেলেছেন বাংলাদেশ মহিলা দলের নতুন কোচ।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম