কোটি মানুষের এগিয়ে চলার অনুপ্রেরণা তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৮, ১৮:৩২আপডেট : ০৫ মে ২০১৮, ১৮:৫৪

দুই দলের খেলোয়াড়রা। ছবি: সাজ্জাদ হোসেন শারীরিক অক্ষমতা বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের সামনে। ‘দুর্বলতা’ই বরং করেছে তাদের শক্তিশালী। স্বাভাবিক না হয়েও অস্বাভাবিক কাজ দিয়ে অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন কোটি মানুষকে। সমাজের বিভিন্ন জায়গায় বিচরণ করা এই শারীরিক প্রতিবন্ধীরা নিজেদের আলো সবচেয়ে বেশি ছড়াচ্ছেন সম্ভবত ক্রীড়াঙ্গনে।

বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধীরাও তাদের ক্ষমতার জানান দিচ্ছেন ক্রীড়াঙ্গনের ভিন্ন ভিন্ন খেলায়। গত মাসেই যেমন ভারত থেকে শিরোপা জিতে ফিরেছে হুইলচেয়ার ক্রিকেট দল। এবার ভারতীয় এক দলের বিপক্ষে ঘরের মাঠে নেমেছে বাংলাদেশ হুইলচেয়ারের আরেকটি দল।

চলছে মাঠের লড়াই। ছবি: সাজ্জাদ হোসেন স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে না পারলেও মনের শক্তিতে এগিয়ে চলেছে তাদের পথ। হুইলচেয়ারকে শুধু ‘চেয়ারে’ আটকে না রেখে নিজেদের ছড়িয়ে দিচ্ছে বিশ্বের বুকে। প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ‘ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন’-এর আয়োজনে টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বাংলাদেশের হুইলচেয়ার ক্রিকেট দল তার জ্বলজ্যান্ত উদাহরণ। ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে নিজেদের নতুন করে জয়ের শপথ নিয়েই শনিবার নেমেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে।

তবে বেসরিক বৃষ্টি তার পুরোটা দেখতে দিল না। বৃষ্টির কারণে পরিত্যক্তই হয়ে গেছে বাংলাদেশ-ভারতের প্রথম টি-টোয়েন্টি। যদিও তার আগে ব্যাটে নিজেদের শক্তি দেখিয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা। বৃষ্টির আগে ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরে জমা করেছিল স্বাগতিকরা ১২৬ রান। এরপর আবহাওয়ার উন্নতি না হওয়ার ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।   

ভারতীয় বোলারদের রীতিমত শাসন করেছেন সাগর। বাংলাদেশি এই ব্যাটসম্যান ৩৮ বলে খেলেন ঝড়ো ৫৬ রানের ইনিংস। তার সঙ্গে দুটো কার্যকরী ইনিংস খেলেছেন আল-আমিন (১৯ বলে ১৮) ও শরীফ (২৮ বলে ১৪)। আর ভারতের সবচেয়ে সেরা বোলার আনমূল নিয়েছেন ৪ উইকেট।

জাতীয় সঙ্গীতের সময় বাংলাদেশ হুইইলচেয়ার দল। ছবি: সাজ্জাদ হোসেন এর আগে দ্বিপাক্ষিক এই সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, জগন্নাথ হল প্রভোস্ট অধ্যাপক ড. অসীম সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক সালমা আহমেদ, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান। আর অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন’-এর সভাপতি মো. হেদায়তুল আজিজ মুন্না।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম