চট্টগ্রাম-কক্সবাজারে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৮, ১৯:৫৭আপডেট : ০৫ মে ২০১৮, ২০:১১

চট্টগ্রাম-কক্সবাজারে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপ পঞ্চমবার হতে যাচ্ছে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে। এই আসরের আয়োজক বাংলাদেশ, চট্টগ্রাম ও কক্সবাজারে হবে ৮ দলের এই লড়াই। এবার ৮টি ম্যাচ হবে বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকতের পাশে অবস্থিত কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। বাকি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এমএ আজিজ স্টেডিয়ামে।

প্রতিযোগিতার পর্দা উঠবে ২৭ সেপ্টেম্বর। ফাইনাল হবে ৮ অক্টোবর।

বাংলাদেশ এবারই প্রথম অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের আয়োজক হচ্ছে। যুব এশিয়া কাপে বাংলাদেশ ছাড়া অন্য প্রতিদ্বন্দ্বী হচ্ছে- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, হংকং ও সংযুক্ত আরব আমিরাত। মালয়েশিয়ায় অনুষ্ঠিত শেষ এশিয়া কাপের পারফরম্যান্সের ভিত্তিতে সুযোগ হয়েছে হংকং ও নেপালের।

দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। একটি গ্রুপের সবগুলো খেলা হবে কক্সবাজারে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির গ্রাউন্স কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন। শনিবার দুপুরে কক্সবাজার মাঠে তিনি বলেছেন, ‘কক্সবাজারে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আটটি ম্যাচ হবে। একটি গ্রুপের খেলা হবে এখানে। সেমিফাইনাল ও ফাইনাল হবে চট্টগ্রামে। আরেক গ্রুপের খেলা হবে চট্টগ্রামের এমএ আজিজ ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।’

কক্সবাজারে সেমিফাইনাল ও ফাইনাল খেলানোর ইচ্ছা ছিল বিসিবির। কিন্তু কক্সবাজার স্টেডিয়ামে সম্প্রচার সুবিধা না থাকায় হবে জহুর আহমেদে চৌধুরী স্টেডিয়ামে। এ আব্দুল বাতেন বলেছেন, ‘সরাসরি সম্প্রচারের সুযোগ সুবিধা এ মুহূর্তে না থাকায় এখানে (কক্সবাজারে) ফাইনাল খেলা হচ্ছে না। তবে এখানে ৮টি ম্যাচ হবে এবং এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কক্সবাজারে এর আগে অনুষ্ঠিত হয়েছে ছেলেদের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ। নারী দলের আন্তর্জাতিক ম্যাচও হয়েছে এখানে। এছাড়া গত বছর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আয়োজনে ইমার্জিং কাপও আয়োজন হয়েছিল সাগর পাড়ের এই স্টেডিয়ামে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম