রঙ্কি-ম্যাকক্লেনাঘানে সম্পূর্ণ হলো বিশ্ব একাদশ

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০১৮, ১৭:৫৩আপডেট : ০৭ মে ২০১৮, ১৭:৫৩

রঙ্কি-ম্যাকক্লেনাঘান আইসিসি বিশ্ব একাদশের বাকি থাকা দুটি জায়গাও পূরণ হলো। নিউজিল্যান্ডের লুক রঙ্কি ও মিচেল ম্যাকক্লেনাঘানকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই দলে। তহবিল উত্তোলনের ম্যাচে আগামী ৩১ মে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলটি খেলবে এউইন মরগানের নেতৃত্বে।

গত বছর ঘূর্ণিঝড় ইরমার আঘাতে লণ্ডভণ্ড ক্যারিবিয়ান স্টেডিয়ামের সংস্কারের অর্থ সংগ্রহের জন্য ওয়েস্ট ইন্ডিজ ও বিশ্ব একাদশের এই ম্যাচ আয়োজন করা হচ্ছে।

মরগানের নেতৃত্বে এই দলে খেলবেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবাল, ভারতের হার্দিক পান্ডিয়া ও দিনেশ কার্তিক, পাকিস্তানের শহীদ আফ্রিদি ও শোয়েব মালিক, শ্রীলঙ্কার থিসারা পেরেরা ও আফগানিস্তানের রশিদ খান। সবশেষ এই দলে যুক্ত করা হলো নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান রঙ্কি ও ফাস্ট বোলার ম্যাকক্লেনাঘানকে।

পাকিস্তান সুপার লিগে এই বছরের সর্বোচ্চ স্কোরার রঙ্কি আইসিসির এই উদ্যোগে অংশ নিতে পেরে রোমাঞ্চিত। ৩২টি টি-টোয়েন্টিতে ২৪টি ক্যাচ ও ৫ স্টাম্পিংসহ ৩৫৯ রান করা এই ব্যাটসম্যান বলেছেন, ‘এটা সবার জন্য ভালো একটা উদ্যোগ। মহৎ একটি কারণে বিভিন্ন দেশ থেকে অনেক ক্রিকেটাররা একসঙ্গে খেলবে, দারুণ লাগছে। তহবিল সংগ্রহে লর্ডসে দর্শকে ঠাঁসা একটা ম্যাচ হবে আশা করি এবং লড়াইও হবে উত্তেজনাকর।’

২৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০ উইকেট নেওয়া ম্যাকক্লেনাঘান গর্বিত, ‘দারুণ একটি কাজে অবদান রাখতে পারা হবে খুবই আনন্দের। দারুণ সব খেলোয়াড়দের সঙ্গে অংশ নিতে মুখিয়ে আছি আমি। এই ম্যাচ থেকে অনেকে সুবিধা পাবে, এটা গর্বের।’

বিশ্ব একাদশ দল: এউইন মরগান (অধিনায়ক),সাকিব আল হাসান, তামিম ইকবাল, দিনেশ কার্তিক, মিচেল ম্যাকক্লেনাঘান, হার্দিক পান্ডিয়া, থিসারা পেরেরা, রশিদ খান, লুক রঙ্কি, শহীদ আফ্রিদি ও শোয়েব মালিক।

ওয়েস্ট ইন্ডিজ দল: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), রায়াদ এমরিট, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, এভিন লুইস, অ্যাশলে নার্স, কেমো পল, রোভমান পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, স্যামুয়েল বদ্রি, মারলন স্যামুয়েলস, কেসরিক উইলিয়ামস।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম