পাঞ্জাবকে হারিয়ে রাজস্থানের প্রতিশোধ

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০১৮, ০০:৫৫আপডেট : ০৯ মে ২০১৮, ০১:০২

রাজস্থান জিতল দারুণ বোলিংয়ে তিন দিনের ব্যবধানে দ্বিতীয়বার দেখা হয়ে গেল রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পাঞ্জাবের। আগের ম্যাচের মতো মঙ্গলবারও হাফসেঞ্চুরি করেছেন রাজস্থানের জস বাটলার, আর পাঞ্জাবের লোকেশ রাহুল। কিন্তু ফলাফল হলো ঠিক উল্টো। পাঞ্জাবকে ১৫ রানে হারিয়ে রাজস্থান প্রতিশোধ নিল।

জয়পুরে টস জিতে ব্যাট করতে নেমে এন্ড্রু টাইয়ের তোপের মুখে পড়েছিল রাজস্থান। তবে বাটলারের ৫৮ বলে ৮২ রানের ইনিংসে ৮ উইকেটে ১৫৮ রান করে তারা। তার সঙ্গে সানজু স্যামসনের ২২ রান কিছুটা ভূমিকা রেখেছে।

টাই সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে পাঞ্জাবের সবচেয়ে সফল বোলার।

লক্ষ্যে নেমে রাজস্থানের দারুণ বোলিংয়ে ৮১ রানে ৬ উইকেট হারায় পাঞ্জাব। লোকেশ একপ্রান্ত সামলে রাখলেও অন্যরা উপযুক্ত জুটি গড়তে পারেননি। ৭ উইকেটে ১৪৩ রান করে পাঞ্জাব।

ব্যাটিংয়ে মার্কাস স্টোইনিসের সঙ্গে লোকেশের ৪৬ রানের জুটি ছিল সর্বোচ্চ। শেষ ওভারের প্রথম বলে দ্বিতীয় সেরা ১১ রান করে স্টোইনিস আউট হন। লোকেশ ৭০ বলে ১১ চার ও ২ ছয়ে ৯৫ রানে অপরাজিত ছিলেন। আগের ম্যাচেও অপরাজিত ছিলেন তিনি ৮৪ রানে, কিন্তু দ্বিতীয় দেখায় তার দুর্দান্ত ইনিংস বৃথা গেল।

রাজস্থানের পক্ষে কৃষ্ণাপ্পা গৌতম সবচেয়ে বেশি ২ উইকেট নেন। একটি করে পান জোফরা আরচার, ইশ সোধি, জয়দেব উনারকাট ও বেন স্টোকস।

১০ ম্যাচে চতুর্থ জয়ে রাজস্থান ৮ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে। সমান খেলে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই আছে পাঞ্জাব। শীর্ষ দল সানরাইজার্স হায়দরাবাদের (১৬) থেকে ৪ পয়েন্ট পেছনে তারা। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম