আফগানিস্তান সিরিজের ভেন্যু নিয়ে সন্তুষ্ট বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৮, ১৭:৪৫আপডেট : ০৯ মে ২০১৮, ১৮:০১

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। ছবি-বিসিবি কিছু দিন পরই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি হবে ভারতের দেরাদুনে। মাঠ ও অন্যান্য বিষয় পর্যবেক্ষণ করতে সম্প্রতি সেখানে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান। দেশে ফেরার পর তার রিপোর্ট দেখে সন্তোষ প্রকাশ করেছে বিসিবি।

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান এ প্রসঙ্গে বলেছেন, ‘রিপোর্ট অনুযায়ী, মাঠ-হোটেল সহ সব কিছুই ভালো। অবশ্য হোটেল থেকে মাঠে যেতে ৪০–৪৫ মিনিট লাগে।’

সিরিজটি শুরু হতে আর বেশি দিন নেই। কিন্তু এখনও কত ম্যাচের সিরিজ হবে তা ঠিক হয়নি। এ বিষয়ে আকরাম খানের বক্তব্য, ‘আমরা ২৯ মে থেকে ৮ বা ৯ জুনের মধ্যে সিরিজটা খেলবো। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চাই আমরা।’

মে-জুনে দেরাদুনে প্রচণ্ড গরম পড়ে বলে বিকেলের পর ম্যাচ শুরু করতে আগ্রহী বিসিবি। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জানিয়েছেন, ‘যেহেতু তীব্র গরম, তাই বিকেল পাঁচটা থেকে ম্যাচ শুরুর প্রস্তাব দেবো আমরা। খেলোয়াড়দের ক্লান্তির বিষয়টা আমাদের দেখতে হবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের