রানের পাহাড় গড়ে জিতল কলকাতা

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০১৮, ২০:৪০আপডেট : ১২ মে ২০১৮, ২০:৫৫

জয় নিশ্চিত করল কলকাতা আইপিএলের চতুর্থ সর্বোচ্চ স্কোর গড়ে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৩১ রানে হারাল কলকাতা নাইট রাইডার্স।

সুনীল নারিন, দিনেশ কার্তিক ও আন্দ্রে রাসেলের ব্যাটিং ঝড়ে ৬ উইকেটে ২৪৫ রান করেছিল কলকাতা। এই আইপিএলে এটাই সর্বোচ্চ স্কোর। জবাবে লোকেশ রাহুলের ব্যাটে পাহাড়সম রান মোকাবিলার আশা জাগালেও ৮ উইকেটে ২১৪ রানে থামে পাঞ্জাব।

শনিবার ইন্দোরে টস জিতে ফিল্ডিং নেয় পাঞ্জাব। ছয় বোলারে সাজানো একাদশ নিয়ে এই সিদ্ধান্তের সদ্ব্যবহার করতে পারেনি তারা। ক্রিস লিনের সঙ্গে নারিনের দ্রুতগতির জুটি তাদের হতাশ করে।

লিনকে (২৭) নিয়ে নারিন ৫.২ ওভারে ৫৩ রান করেন। ২৬ বলে ৬ চার ও ২ ছয়ে ৫০ করা ক্যারিবিয়ান ওপেনার পরে ৭৫ রানের ঝড়ো জুটি গড়েন রবিন উথাপ্পার সঙ্গে। এন্ড্রু টাইয়ের এক ওভারে জোড়া আঘাতে দুজন ফিরে গেলেও ‘ঝড়’ ধরে রাখেন কার্তিক ও রাসেল। ৩৬ বলে ৯ চার ও ৪ ছয়ে ৭৫ রান করেন নারিন।

সুনীল নারিনের দুর্দান্ত পারফরম্যান্সে রানের পাহাড় গড়ে কলকাতা রাসেল ও কার্তিকের ৭৬ রানের জুটিতে দলীয় স্কোর ২০০ পার করে কলকাতা। ১৪ বলে ৩১ রান করে টাইয়ের চতুর্থ শিকার হন রাসেল। ইনিংস শেষ হওয়ার ৪ বল আগে হাফসেঞ্চুরি করে আউট হন কার্তিক। ২৩ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫০ রান করেন কলকাতার অধিনায়ক।

টাই পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন ৪ ওভারে ৪১ রান দিয়ে।

লক্ষ্যে নেমে ক্রিস গেইলের সঙ্গে লোকেশের পঞ্চাশ ছাড়ানো জুটিতে দারুণ শুরু করে পাঞ্জাব। কিন্তু রাসেল টানা দুই ওভারে তিন উইকেট নিয়ে তাদের ব্যাটিং লাইনে বিরাট ধাক্কা দেন। গেইল (১৭), মায়াঙ্ক আগারওয়াল (০) ও করুন নায়ারকে (৩) ফেরান ক্যারিবিয়ান পেসার।

শেষ দিকে কার্তিকও ছিলেন দারুণ ২৯ বলে ২ চার ও ৭ ছয়ে ৬৬ রানে লোকেশ আউট হলে আরও থমকে যায় পাঞ্জাবের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা। যদিও অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন লড়াই করে গেছেন। ২২ বলে ৪৫ রান করে ইনিংসের ৩ বল বাকি থাকতে আউট হন তিনি। অ্যারন ফিঞ্চের ২০ বলে ৩৪ রান পাঞ্জাবের লড়াইয়ে রেখেছে উল্লেখযোগ্য অবদান।

রাসেল ৪ ওভারে ৪১ রান দিয়ে ৩ উইকেট নেন।

পঞ্চম হারের পরও ১১ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থান ধরে রেখেছে পাঞ্জাব। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ষষ্ঠ জয়ে সমান ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে কলকাতা। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম