বেঙ্গালুরুর কাছে বিধ্বস্ত পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০১৮, ২৩:০৫আপডেট : ১৪ মে ২০১৮, ২৩:০৫

পার্থিবের সঙ্গে অপরাজিত জুটিতে বেঙ্গালুরুকে জেতালেন কোহলি আগের দুই ম্যাচ হারলেও লড়াই করেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে একেবারে বিধ্বস্ত তারা। তাদের ব্যাটিং লাইনকে বিধ্বস্ত করে ১০ উইকেটে জিতল বেঙ্গালুরু।

১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরেই থাকল বেঙ্গালুরু। অন্যদিকে এই হারে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিন থেকে পাঁচে নেমে গেল পাঞ্জাব।

ইন্দোরে হলকার স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বিধ্বস্ত হয় পাঞ্জাবের ব্যাটিং লাইন। আইপিএলে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন ৮৮ রানে গুটিয়ে যায় তারা মাত্র ১৫.১ ওভারে। জবাবে বিরাট কোহলি ও পার্থিব প্যাটেলের ব্যাটে ৮.১ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৯২ রান করে বেঙ্গালুরু।

ইনিংসের পঞ্চম বলে পার্থিবের হাতে জীবন পাওয়া ক্রিস গেইল জ্বলে উঠতে পারেননি। টানা চতুর্থ ম্যাচ তার ব্যাটে রান খরা দেখল ভক্তরা। লোকেশ রাহুলের সঙ্গে উদ্বোধনী জুটিতে সব কিছু ঠিক চলছিল পাঞ্জাবের। কিন্তু পঞ্চম ওভারে উমেশ যাদবের জোড়া আঘাতে বিরাট ধাক্কা খায় তারা।

ওই ওভারের তৃতীয় ও শেষ বলে লোকেশ (২১) ও গেইল (১৮) আউট হন। এরপর কেবল অ্যারন ফিঞ্চ দুই অঙ্কের ঘরে পৌঁছান। ২৬ রান করেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।

এই বিপর্যয়ের দিনে পাঞ্জাবের তিনটি রান আউট হয়েছে। সর্বোচ্চ ৩ উইকেট নেন উমেশ। একটি করে পেয়েছেন মোহাম্মদ সিরাজ, কলিন ডি গ্র্যান্ডহোম, যুজবেন্দ্র চাহাল ও মঈন আলী।

মাত্র ৮৯ রানের লক্ষ্যে নেমে বেঙ্গালুরু টানা দ্বিতীয় জয় পায় কোহলি ও পার্থিবের ব্যাটে। ২৮ বলে ৬ চার ও ২ ছয়ে ৪৮ রানে অপরাজিত ছিলেন কোহলি। অধিনায়কের সঙ্গে অবিচ্ছিন্ন ৯২ রানের জুটি গড়ার পথে পার্থিব ২২ বল খেলে ৪০ রান করেন। ৭টি চার মেরেছেন তিনি। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি