বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির সভাপতি মনোহর

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০১৮, ২০:৪০আপডেট : ১৫ মে ২০১৮, ২০:৪০

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির সভাপতি মনোহর ২০২০ সাল পর্যন্ত আইসিসি সভাপতির দায়িত্বে থাকছেন শশাঙ্ক মনোহর। দুই বছরের মেয়াদে দ্বিতীয়বার এই শীর্ষ পদে নির্বাচিত হয়েছেন তিনি।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, বোর্ডে একমাত্র মনোনীত প্রার্থী ছিলেন মনোহর। এজন্য নির্বাচনী প্রক্রিয়ায় যেতে হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন তিনি।

আইসিসির প্রথম স্বাধীন সভাপতি হতে ২০১৬ সালে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ান মনোহর। সর্বসম্মতিক্রমে ক্রিকেটের শীর্ষ সংস্থার সভাপতি হন তিনি।

দায়িত্ব নেওয়ার ৬ মাস পর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন মনোহর। কিন্তু আইসিসির বোর্ড সদস্যদের অনুরোধে থেকে যান। তবে প্রথম বছরের শেষ দিকে পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু ওই বোর্ড সদস্যরাই আবার তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেন। তাতেই এই বছরের জুন পর্যন্ত সভাপতি থাকতে রাজি হন মনোহর।

পুনর্নির্বাচিত হয়ে মনোহর উচ্ছ্বসিত। সামনের দুই বছরে বিশ্ব ক্রিকেটকে আরও বিকশিত করতে চান তিনি। বিশ্ববাসীর সামনে ক্রিকেটকে উপভোগ্য করে তুলতেই সর্বোচ্চ চেষ্টা থাকবে তার। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী