দক্ষিণ আফ্রিকায় রুমানাদের ‘প্রাপ্তি’ শুধুই অভিজ্ঞতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৮, ১৮:৩১আপডেট : ২৩ মে ২০১৮, ১৮:৩৬

দক্ষিণ আফ্রিকায় মেয়েদের একটি সফল মুহূর্ত দেশের বাইরে খুব একটা খেলার সুযোগ হয় না নারী ক্রিকেটারদের। গত বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সফরের পর এ মাসে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন রুমানা-সালমারা। তবে প্রোটিয়াদের মাটিতে অভিজ্ঞতা সুখকর নয়। পাঁচ ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সব ম্যাচ হেরে হোয়াইটওয়াশের যন্ত্রণা নিয়ে ফিরতে হয়েছে মেয়েদের।

তবে প্রাপ্তির খাতায় শুধুই শূন্যতা নেই। ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদের মতে, বাংলাদেশ দলের প্রাপ্তি অভিজ্ঞতা অর্জন। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনি সংবাদ মাধ্যমকে বললেন, ‘অনেক দিন পর ওয়ানডে খেললাম। এ বছর পাঁচটা ওয়ানডে খেলার সুযোগ পেলাম। আবার কবে খেলবো জানি না। সামনে এশিয়া কাপ টি-টোয়েন্টি। আমাদের প্রাপ্তি বলতে ওয়ানডে খেলার অভিজ্ঞতা বৃদ্ধি। দক্ষিণ আফ্রিকা ভালো দল, আর ভালো দলের বিপক্ষে খেলার জন্য কেমন প্রস্তুতি নেওয়া উচিত সেটা বুঝেছি। ভবিষ্যতে এই অভিজ্ঞতা কাজে লাগবে।’

সব ম্যাচ হারের জন্য নিজেদের সীমাবদ্ধতাকেই দায়ী করলেন রুমানা, ‘আমার মনে হয় ওরা (দক্ষিণ আফ্রিকা) অনেক এগিয়ে গেছে। গত বছরের চেয়ে ওরা অনেক উন্নতি করেছে। ওদের পেস আক্রমণ অসাধারণ। সেই তুলনায় আমরা বেশ পিছিয়ে। অবশ্য যেভাবে হেরেছি, সেই তুলনায় আমরা ভালো দল। আসলে আমরা নিজেদের প্রমাণ করতে পারি নাই। তাছাড়া দক্ষিণ আফ্রিকার কন্ডিশনও আমাদের পারফরম্যান্সে বিরূপ প্রভাব ফেলেছে। এখনও আমরা নিজেদের কন্ডিশন থেকে বের হতে পারিনি।’

দক্ষিণ আফ্রিকা সফরই ছিল মেয়েদের ক্রিকেট কোচ ডেভিড ক্যাপেলের শেষ ‘অ্যাসাইনমেন্ট’। দেড় বছর কাজ করা ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডারকে বিদায় জানানোর সময় আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন রুমানা ও তার সতীর্থরা, ‘তিনি ১৮ মাস ছিলেন আমাদের সঙ্গে। বিদায়ের সময় খুব কষ্ট হচ্ছিল আমাদের। উনারও অনেক কষ্ট হচ্ছিল। এক সময় তো কেঁদেই ফেললেন, আমরাও কেঁদেছি। কাতার বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েছি আমরা।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম