মিরপুরে ফিরলেন ওয়ালশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৮, ২১:৩৬আপডেট : ২৪ মে ২০১৮, ২১:৩৬

জড়িয়ে ধরে ওয়ালশের কোলেই উঠে পড়লেন মুশফিক! ছবি: বিসিবি বাংলাদেশের ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে ১৩ মে। ফিজিও মারিও ভিল্লাভারায়েনের অধীনে ফিটনেস ক্যাম্প শেষে এখন চলছে স্কিল অনুশীলন। ভারপ্রাপ্ত প্রধান কোচ কোর্টনি ওয়ালশের অনুপস্থিতিতে এতদিন স্কিল অনুশীলনের দায়িত্ব সামলেছেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেছেন সাবেক ক্যারিবিয়ান পেসার। তার অধীনে মিরপুরের মূল মাঠে কঠোর অনুশীলন করেছেন আফগানিস্তান সিরিজের স্কোয়াডের থাকা প্রায় সবাই, ছিলেন না কেবল সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিব আইপিএল খেলতে এখনও ভারতে, অন্যদিকে দুদিন আগে দেশে ফিরলেও মোস্তাফিজ এখনও সাতক্ষীরায়।

বৃহস্পতিবার দুপুরে টাইগারদের অনুশীলন শুরু হয়। ওয়ালশের আসার আগেই ক্রিকেটাররা ওয়ার্ম-আপে ব্যস্ত হয়ে পড়েন। এর মাঝেই অনেকদিন পর গুরুকে কাছে পেয়ে ক্রিকেটারদের চোখে মুখে যেন বাধভাঙা উচ্ছ্বাস।  সবার আগে মুশফিক ঝাঁপিয়ে কোপে উঠে পড়েন ওয়ালশের। বাদ যাননি তামিম-মাহমুদউল্লাহও। এরপর সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ভারপ্রাপ্ত এই প্রধান কোচ।

অনেকদিন পর ওয়ালশকে পেয়ে তামিমের রসিকতা। ছবি: বিসিবি শুভচ্ছা পর্ব শেষ হতেই ব্যস্ত হয়ে পড়েন ওয়ালশ। ড্রেসিং রুমের সামনে দাঁড়িয়ে ব্রিফ করেন ক্রিকেটারদের। সেই আলোচনাতে হয়তো আফগানিস্তান সিরিজের রণকৌশলই উঠে এসেছে। এরপর বিকেল ৫টা পর্যন্ত টানা স্কিল অনুশীলন করেছেন তামিম-মুশফিকরা।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে ২৯ মে ভারতের বিমানে ওঠার আগে আরও দুই দিন অনুশীলন করবেন ক্রিকেটাররা। এরপর দুদিন বিশ্রাম নিয়ে দেশ ছাড়বে বাংলাদেশ। আফগানিস্তান সফরে টাইগাররা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম