‘স্মার্ট ঘড়ি’ পরায় পাকিস্তানকে আইসিসির সতর্কতা

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০১৮, ১৭:২৮আপডেট : ২৫ মে ২০১৮, ১৭:৩১

বাবর আজমের হাতে স্মার্ট ঘড়ি ২০১০ সালে এই লর্ডসেই ইতিহাসের সবচেয়ে বড় লজ্জার শিকার হয়েছিল পাকিস্তান। আট বছর পর সেখানেই আরেকবার ‘স্পট ফিক্সিং’ শব্দটা উচ্চারিত হলো! না, ফিক্সিংয়ের কোনও ঘটনা ঘটেনি, তবে ক্রিকেটের গায়ে যাতে আরেকবার কলঙ্কের কালিমা না লাগে, সেজন্য পাকিস্তানকে সতর্ক করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হয়েছে ইংল্যান্ড-পাকিস্তানের প্রথম টেস্ট। এই ম্যাচে পাকিস্তানের কয়েকজন খেলোয়াড়ের হাতে স্মার্ট ঘড়ি দেখা গেছে। শুক্রবার আইসিসি পাকিস্তানকে সতর্কক করে জানিয়েছে, মাঠে স্মার্ট ঘড়ি পরা পুরোপুরি নিষিদ্ধ, আর কোনও খেলোয়াড় যেন ‘যোগাযোগ করা যায়, এমন ডিভাইস’ নিজের সঙ্গে না রাখে।

মাঠে যাতে কোনও ফিক্সিং না হয়, সেটা নিশ্চিত করতেই স্মার্ট ঘড়ি নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। যদিও বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টেস্টে পাকিস্তানি কয়েকজন খেলোয়াড় নেমেছিলেন এই ডিভাইজ সঙ্গে নিয়ে।

শুক্রবার এক বিৃবতিতে আইসিসি জানিয়েছে, ‘খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের এলাকায় যোগাযোগের সব ধরনের ডিভাইজ নিষিদ্ধ। ইন্টারনেট যোগ করা যায়, এমন ডিভাইজ ব্যবহার করা যাবে না।’ শুধুমাত্র ম্যাচ অফিসিয়ালরা তাদের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে নির্দিষ্ট ডিভাইজ ব্যবহার করতে পারেন।

পাকিস্তানি পেসার হাসান আলী বুঝতে পারছেন না, তার কোন সতীর্থ ব্যবহার করেছেন স্মার্ট ঘড়ি। তবে আইসিসির অ্যান্টি-করাপশনের কর্তাদের সঙ্গে তাদের কথা বলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া এই পেসার বলেছেন, ‘আমি জানি না কে পরেছিল ওগুলো (স্মার্ট ঘড়ি)। তবে হ্যাঁ, আইসিসির অ্যান্টি-করাপশন কর্তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা বলেছেন, এগুলো পরা যাবে না। পরবর্তীতে আমাদের আর কেউ এটা পরবে না।’ রয়টার্স

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম