টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি চান ওয়ালশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৮, ২১:৫১আপডেট : ২৭ মে ২০১৮, ২১:৫৪

সংবাদ সম্মেলনে কথা বলছেন ওয়ালশ, পাশে সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে অস্ট্রেলিয়ায়। তার আগেই টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি দেখতে চান কোর্টনি ওয়ালশ।

বর্তমানে টাইগারদের অবস্থান দশম। তবে আগামী মাসে আফগানিস্তানকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করতে পারলে নবম স্থানে উঠে যাবে বাংলাদেশ।

সুযোগটা কাজে লাগানোর প্রত্যাশা ওয়ালশের। রবিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের ভারপ্রাপ্ত কোচ বলেছেন, ‘টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে আমাদের চেয়ে এগিয়ে আছে আফগানিস্তান। আশা করি, আসন্ন সিরিজে আমরা জিততে পারবো। আমরা ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে র‌্যাংকিংয়ে উন্নতি করতে চাই। আমাদের আশা, আফগানিস্তান সিরিজ দিয়েই টি-টোয়েন্টিতে ওপরে ওঠা শুরু হবে।’

ক্যারিবীয় পেস-কিংবদন্তির দৃষ্টি অবশ্য আরও সামনে, ‘আগামী মাসে আমরা ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবো। তার আগে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা জরুরি। যদিও আফগানদের বিপক্ষে আমরা ৫০ ওভারের ক্রিকেট খেলবো না। তারপরও এই সিরিজে খেলে ছেলেরা যথেষ্ট আত্মবিশ্বাস পাবে।’

আফগানিস্তানের কাছে হারের কথা চিন্তাও করছেন না ওয়ালশ, ‘আমাদের ইতিবাচক থাকতে হবে, নিজেদের ওপর ভরসা রাখতে হবে। হারের কথা মাথায় আনাই যাবে না। আমরা জানি আফগানিস্তান ভালো দল। তবে সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে তাদের চেয়ে এগিয়ে থাকবো আমরা।  নিজের ওপরে সংশয় থাকলে পারফরম্যান্স ভালো হয় না। তাই নেতিবাচক চিন্তা না করাই ভালো।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম