বিশ্ব একাদশ থেকে সরে দাঁড়ালেন পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০১৮, ২০:৫৯আপডেট : ২৮ মে ২০১৮, ২০:৫৯

হার্দিক পান্ডিয়া গত বছরের ঘূর্ণিঝড় ইরমায় বিধ্বস্ত ক্যারিবিয়ান স্টেডিয়ামের সংস্কারের জন্য তহবিল সংগ্রহের ম্যাচে খেলবেন না হার্দিক পান্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ৩১ মে নির্ধারিত টি-টোয়েন্টির জন্য ঘোষিত বিশ্ব একাদশ থেকে নাম প্রত্যাহার করে নিলেন ভারতীয় অলরাউন্ডার।

ভাইরাসজনিত অসুস্থতার কারণে বৃহস্পতিবারের ম্যাচে খেলবেন না পান্ডিয়া। তার জায়গা নিয়েছেন আরেক ভারতীয় মোহাম্মদ সামি। ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদকেও অন্তর্ভুক্ত করা হয়েছে দলে।

আদিলের অন্তর্ভুক্তিতে বিশ্ব একাদশ হলো ১২ জনের দলে। দলটি চারজন লেগ স্পিনার নিয়ে ক্যারিবিয়ানদের মোকাবিলা করবে লর্ডসে। আদিলের সঙ্গে আছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান, পাকিস্তানের শহীদ আফ্রিদি ও নেপালের সন্দীপ লামিচানে।

পারিবারিক ঝামেলায় কঠিন সময়ের মধ্যে থাকা সামি সর্বশেষ ক্রিকেট খেলেছেন আইপিএলে। দিল্লি ডেয়ারডেভিলসের জার্সি এবার পরেছেন তিনি মাত্র চার ম্যাচ। অন্যদিকে ইয়র্কশায়ারের সঙ্গে চুক্তির পর আদিল খেলেছেন রয়্যাল লন্ডন কাপ। লন্ডনে যাওয়ার আগে বুধবার ডার্বিশায়ারের বিপক্ষে একটি ম্যাচে দেখা যেতে পারে তাকে।

বিশ্ব একাদশে বাংলাদেশও থাকছে। ‘ব্যক্তিগত’ কারণে সাকিব আল হাসান সরে দাঁড়ালেও খেলবেন তামিম ইকবাল।

বিশ্ব একাদশ: এউইন মরগান (অধিনায়ক), শহীদ আফ্রিদি, তামিম ইকবাল, দিনেশ কার্তিক, রশিদ খান, সন্দীপ লামিচানে, মিচেল ম্যাকক্লেনাঘান, শোয়েব মালিক, থিসারা পেরেরা, লুক রঙ্কি, আদিল রশিদ ও মোহাম্মদ সামি। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম