প্রধানমন্ত্রীর সঙ্গে মাশরাফি-সাকিবদের ইফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৮, ২১:৪৭আপডেট : ২৮ মে ২০১৮, ২১:৫৩

ইফতারে গিয়ে প্রধানমন্ত্রীকে মাশরাফিদের ফুলেল শুভেচ্ছা (ছবি: সৌজন্য) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার তার সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন পেশাজীবীদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। শেখ হাসিনাকে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলে সোমবার দুপুরে ঢাকায় পৌঁছান সাকিব। সন্ধ্যায় তিনি যান গণভবনে। সঙ্গে ছিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক। মঙ্গলবার সকালে ভারতের উদ্দেশে বিমানে চড়বে বাংলাদেশ। সাকিব এই ফ্লাইটে যাবেন না। দুই দিন বিশ্রাম শেষে টি-টোয়েন্টি অধিনায়ক ৩১ মে রওনা হবেন আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও ছিলেন এই ইফতারে। ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন।

এই ইফতারে আরও অংশ নেন বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষকরা, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ব্যবসায়ী, লেখক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও গায়ক।

ইফতারের আগে প্রধানমন্ত্রী অতিথিদের টেবিল ঘুরে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম