‘মোস্তাফিজের অনুপস্থিতি আমাদের জন্য বিশাল ধাক্কা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৮, ১৮:০১আপডেট : ২৯ মে ২০১৮, ১৮:৩৩

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের শেষ ম্যাচে পায়ের আঙুলে ব্যথা পেয়েছেন মোস্তাফিজ আফগানিস্তান সিরিজে খেলতে ভারতের দেরাদুনের উদ্দেশে রওনা হওয়ার আগেই বাংলাদেশের জন্য বিশাল ধাক্কা! পায়ের ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। দলের অন্যতম সেরা পেসারকে হারিয়ে টাইগাররা স্তম্ভিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানও কাটার-মাস্টারকে হারানোর দুঃখে কাতর।

আইপিএল খেলে ভারত থেকে পায়ের আঙুলের চোট নিয়ে ফিরেছিলেন মোস্তাফিজ। ঢাকায় ফিরে তিনি চলে যান নিজের বাড়ি সাতক্ষীরায়। সেখানে কয়েক দিন কাটিয়ে ঢাকায় ফিরে গত শনিবার একটা প্রস্তুতি ম্যাচও খেলেছিলেন ‘দ্য ফিজ’। ওই ম্যাচের পর টাইগারদের ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশ জানিয়েছিলেন, মোস্তাফিজের ইনজুরি তেমন গুরুতর নয়।

কিন্তু মঙ্গলবার সকালে দলের সঙ্গে ভারতের পথে রওনা হতে পারেননি কাটার-মাস্টার। এরপরই জানা গেছে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না তিনি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে দুঃসংবাদটা জানিয়ে আকরাম খান বলেছেন, ‘মোস্তাফিজ আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে। ও সিরিজ থেকে ছিটকে পড়ায় আমাদের পেস আক্রমণের শক্তি অনেক কমে গেছে। ইনিংসের শুরুর দিকে আর ডেথ ওভারে ওর ওপরে আমরা অনেক ভরসা করি। মোস্তাফিজের না থাকা আমাদের জন্য অনেক বড় ধাক্কা।’

বাঁহাতি পেসারের ইনজুরি নিয়ে আকরামের বক্তব্য, ‘সে মুম্বাই ইন্ডিয়ান্সের শেষ ম্যাচে ব্যথা পেয়েছে। ঢাকায় ফেরার পর ফিজিওকে ইনজুরির কথা জানিয়েছিল। শুরুতে তেমন ব্যথা ছিল না, পরে ধীরে-ধীরে বেড়েছে। গতকাল (সোমবার) ধরা পড়েছে, চোটটা আসলেই গুরুতর।’

আফগানিস্তান সিরিজে মোস্তাফিজের পরিবর্তে কাকে নেওয়া হবে? প্রশ্নটার উত্তর দিতে পারেননি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান, ‘আগামীকাল বা পরশু মোস্তাফিজের জায়গায় কে খেলবে জানিয়ে দেবো আমরা। দল আজ (মঙ্গলবার) দেরাদুনে গিয়েছে, বুধবার প্রথম অনুশীলন করবে। সবকিছু দেখেই আমরা বদলি খেলোয়াড় ঠিক করবো।’ 

/আরআই/এএআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান