সিরিজ জয়ের লক্ষ্যে দেশ ছাড়লেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৮, ১৩:৩০আপডেট : ৩১ মে ২০১৮, ১৩:৩০

সিরিজ জয়ের লক্ষ্যে দেশ ছাড়লেন সাকিব আফগানিস্তান সিরিজ খেলতে দুই দিন আগেই পুরো দল চলে গেছে দেরাদুনে। কেবল সাকিব আল হাসান দেশে ছিলেন। আইপিএল শেষে দুই দিন বিশ্রামের পর বৃহস্পতিবার তিনিও চড়লেন ভারতের বিমানে। লক্ষ্য তার সিরিজ জয়।  

সাকিবের সঙ্গেই দেশ ছেড়েছেন প্রধান কোচ মিনহাজুল আবেদিন নান্নু। সিরিজ নিয়ে বেশিদূর ভাবতে চান না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। আপাতত প্রথম ম্যাচে চোখ সাকিবের, ‘সিরিজ জেতা আমাদের লক্ষ্য। প্রতিটি ম্যাচ ধরে আমরা চেষ্টা করব খেলতে। প্রথম ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো করতে পারলে সিরিজ আমাদের দিকে থাকবে।’

চোটে পড়ে সিরিজ থেকে মোস্তাফিজুর রহমানের ছিটকে যাওয়াকে দুর্ভাগ্যজনক বললেন সাকিব। দলের সেরা বোলারকে হারিয়ে কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে মনে করছেন তিনি, ‘একটু সমস্যা তো হবেই। আমাদের দলের সেরা টি-টোয়েন্টি বোলার মোস্তাফিজ। তাকে না পাওয়া আমাদের জন্য একটু কঠিন হবে (সেরা খেলা)।’

তবে মোস্তাফিজ না থাকায় নতুন বোলারদের পরীক্ষা হবে জানালেন সাকিব, ‘এটা (মোস্তাফিজের না থাকা) কিন্তু অন্য বোলারদের জন্য আরও একটা সুযোগ। আশা করি সুযোগটা তারা ভালোভাবে কাজে লাগাবে।’

৩, ৫ ও ৭ জুন তিন ম্যাচের টি-টোয়েন্টির আগে শুক্রবার প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সাকিব দেবেন নেতৃত্ব। আর একই দিনে পৌঁছানোর কথা তামিম ইকবাল ও আবুল হাসানের।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম