দৃঢ় ব্যাটিংয়ে লিড নিলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০১৮, ০১:৪৬আপডেট : ০৩ জুন ২০১৮, ২২:২৪

দলকে এগিয়ে নিচ্ছেন বাটলার আগের দিন পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছিল ইংল্যান্ডের বোলাররা। দিনের বাকিটা সময় ব্যাটসম্যানরাও গড়েছিল প্রতিরোধ। শনিবারও সেই ধারা ধরে রেখে হেডিংলি টেস্টে ১২৮ রানের লিড নিলো ইংলিশরা। পাকিস্তানের ১৭৪ রানের জবাবে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩০২ রানে দ্বিতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। 

দ্বিতীয় দিন বৃষ্টির দখলে গেছে প্রথম সেশনের পুরোটা। ২ উইকেটে ১০৬ রানে দ্বিতীয় সেশনে শনিবারের খেলা শুরু করে ইংল্যান্ড। এদিন আরও ৫ উইকেট হারায় তারা। তবে ছোট হলেও সব ব্যাটসম্যানদেরই ছিল গুরুত্বপূর্ণ অবদান।

২৯ রানে অপরাজিত খেলতে নামা জো রুট হাফসেঞ্চুরি না করার আক্ষেপে পোড়েন। ৪৫ রান করে দ্বিতীয় দিন পাকিস্তানের প্রথম শিকার হন স্বাগতিক অধিনায়ক।

এরপর ডেভিড মালানের সঙ্গে ৬২ রানের জুটিতে ইংল্যান্ডকে লিড এনে দেন ডোমিনিক বেস। দলীয় ২০০ রানে মালান (২৮) মোহাম্মদ আমিরের দ্বিতীয় শিকার হন।

মাত্র ১ রানের জন্য হাফসেঞ্চুরি হয়নি বেসের। ৯৫ বলে ৭ চারে দিনের সেরা ৪৯ রানে শাদাব খানের কাছে উইকেট হারান তিনি। জনি বেয়ারস্টো ২১ রানে আউট হওয়ার পর জস বাটলারের অপরাজিত ৩৪ রানে দলীয় স্কোর ৩০০ ছাড়ায় ইংল্যান্ড।

তার সঙ্গে ১৬ রানে অপরাজিত খেলছেন স্যাম কারান। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম