আফগানদের চাপে ফেলতে পারছে না বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৮, ২০:৫১আপডেট : ০৩ জুন ২০১৮, ২১:১৬

আফগানদের চাপে ফেলতে পারছে না বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। প্রথম ওভার করেছেন আবু জায়েদ রাহী। প্রথম ওভারে দুটি বাউন্ডারিতে ৯ রান করে আফগানরা। মারকুটে ব্যাটিংয়ে ৮ ওভারে উসমান ঘানি ও মোহাম্মদ শাহজাদের উদ্বোধনী জুটি করেছে ৬০ রান।

দ্বিতীয়বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। ২০১৪ সালের বিশ্ব টি-টোয়েন্টিতে ঘরের মাঠে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ। তবে এতদিন পর প্রেক্ষাপট, রণকৌশল আর শক্তিমত্তার অনেক কিছুই বদলে ফেলেছে আফগানরা। যার প্রমাণ দিয়ে রেখেছে প্রস্তুতি ম্যাচে। আফগানিস্তান ‘এ’ দল সাকিবের বাংলাদেশকে হারিয়েছে ৮ উইকেটে।

দেরাদুন আফগানিস্তানের জন্য ‘ঘরের মাঠ’। দেশের মাটিতে নিরাপত্তা অবস্থা স্বাভাবিক নয় বলে তারা নিরপেক্ষ ভেন্যুতে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশকে। আফগান অধিনায়ক আসগর স্তানিকজাইও দেরাদুনের সঙ্গে ঘরের মাঠের সাদৃশ্য খুঁজে পেয়েছেন। তাই তাদের ঘরের মাঠে প্রথম ম্যাচটাকেই গুরুত্বপূর্ণ ভাবছেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব।

টস হওয়ার পর ম্যাচ নিয়ে বাংলাদেশি অলরাউন্ডার বলেছেন, ‘আমাদের প্রস্তুতিটা ভালো হয়েছে। ছেলেরা বিশ্রামের ভালো সময় পেয়েছিল এবং ক্যাম্পে ও এখানে কয়েক দিন প্রস্তুতি নিয়েছে যথেষ্ট। আমরা একই দল নিয়ে খেলছি।’ প্রতিপক্ষ দলের স্পিনার রশিদ খানকে নিয়ে তিনি বলেছে, ‘সে এক নম্বর বোলার। তাকে নিয়ে সতর্ক থাকতে হবে।’

বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, আবুল হাসান, নাজমুল ইসলাম ও আবু জায়েদ রাহী।

আফগানিস্তান দল: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), উসমান ঘানি, আসগর স্তানিকজাই (অধিনায়ক), শফিকউল্লাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ সেনওয়ারি, রশিদ খান, মুজিব উর রহমান, করিম জানাত ও শাপুর জাদরান।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম