আফগানদের ১৩৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৮, ২২:১০আপডেট : ০৫ জুন ২০১৮, ২২:৪৯

তামিম ছিলেন সবচেয়ে উজ্জ্বল দেরাদুনে আফগানিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে থেকেই রশিদ খানকে নিয়ে আলোচনা। আফগান স্পিনারকে নিয়ে এত মাতামাতিতে বিরক্তি লুকাতে পারেননি বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু তার আইপিএল সতীর্থ ঠিকই আলোচিত হলেন। তার স্পিনে আরেকবার অসহায় বাংলাদেশের ব্যাটসম্যানরা। ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান করেছে বাংলাদেশ।

দেরাদুনে মঙ্গলবার সিরিজে ফেরার লক্ষ্যে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সাকিব। দলে দুটি পরিবর্তন এসেছে। সৌম্য সরকার ও আবু হায়দার রনির জায়গা হয়েছে আবু জায়েদ রাহী ও আবুল হাসানের বদলে।

প্রথম ম্যাচে ৪৫ রানে হারার পর বাংলাদেশ মঙ্গলবার ধীর শুরু করে। প্রথম ওভার মুজিব উর রহমানকে দেখেশুনে খেলেছেন তামিম ইকবাল ও লিটন দাস। মাত্র একটি রান আসে লিটনের ব্যাটে। কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলে শাপুর জাদরানের শিকার হন। ডিপ স্কয়ার লেগে তাকে সহজ ক্যাচে ফেরান রশিদ।

ক্রিজে নামেন সাব্বির। তামিমের সঙ্গে তার জুটি ছিল মাত্র ২০ বলের। ২৯ রানে তাদের বিচ্ছিন্ন করেন মোহাম্মদ নবী। ৯ বলে ৩ চারে ১৩ রান করে লং অনে সামিউল্লাহ সেনওয়ারির সহজ ক্যাচ হন সাব্বির।

২ উইকেট হারানোর পর তামিম ও মুশফিকুর রহিমের ৩২ বলে ৪৫ রানের জুটি গড়েন। দশম ওভারের পঞ্চম বলে স্টাম্পিং হয়ে নবীকে উইকেট দেন মুশফিক। তার ১৮ বলে ২২ রানে ইনিংসে আছে একটি করে চার ও ছয়।

মাঠে নেমেই প্রথম বলে ছয় মারেন মাহমুদউল্লাহ। কিন্তু এমন শুরু ধরে রাখতে পারেননি তিনি। ৮ বল খেলে ১৪ রানে করিম জানাতে কাছে বোল্ড হন এই অলরাউন্ডার। তামিমের সঙ্গে তার জুটি মাত্র ১৮ রানের।

তামিম ও সাকিবকে বেশিদূর এগোতে দেননি রশিদ। দুজনের জুটি ছিল মাত্র ৩.১ ওভারের, ৮ রানের। রশিদ তার তৃতীয় ওভারে জাদু দেখান, যাতে বাংলাদেশ ৩ রানেই হারিয়েছে ৩ উইকেট।

ওই ওভারের প্রথম বলে সাকিব লং অনে নাজিবউদ্দৌলা জাদরানের ক্যাচ হন। ৭ বলে ৩ রান করেন বাংলাদেশি অধিনায়ক। তারপর চতুর্থ ও পঞ্চম বলে ফিরেছেন তামিম ও মোসাদ্দেক হোসেন।  তামিম ৪৮ বলে ৫ চারে ৪৩ রান করে বোল্ড হন। মোসাদ্দেক খুলতে পারেননি রানের খাতা, রশিদের তৃতীয় শিকার হন এলবিডাব্লিউ হয়ে। আবু হায়দার শেষ বল ঠেকিয়ে হ্যাটট্রিক বঞ্চিত করেন টি-টোয়েন্টির শীর্ষ বোলারকে।

রশিদ তার পরের ওভারে সৌম্য সরকারকে ৩ রানে আসগর স্তানিকজাইয়ের ক্যাচ বানান। ৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নেন গত ম্যাচের সেরা খেলোয়াড়।

১০৮ রানে ৮ উইকেট হারানো বাংলাদেশ রনি ও নাজমুল ইসলাম অপুর অপরাজিত জুটিতে ১৩ বলে ২৬ রান করে।

১৪ বলে ১ চার ও ২ ছয়ে ২১ রানে অপরাজিত ছিলেন রনি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক