সাকিবের দুর্দান্ত অর্জন

স্পোর্টস ডেস্ক
০৮ জুন ২০১৮, ১০:২৫আপডেট : ০৮ জুন ২০১৮, ১০:৩৫

সাকিবের দুর্দান্ত অর্জন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস ও পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির পর তৃতীয় ক্রিকেটার হিসেবে বিরল এক কীর্তি গড়লেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফর্মে না থাকলেও ২ উইকেট নিয়ে দারুণ এক অর্জন করলেন তিনি।

দ্রুততম ক্রিকেটার হিসেবে ৫০০ আন্তর্জাতিক উইকেট ও ১০ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে পৌঁছালেন সাকিব।

৪৯৯ উইকেট নিয়ে বৃহস্পতিবার দেরাদুনে আফগানদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে নেমেছিলেন তিনি। নাজিবউল্লাহ জাদরানকে ফিরিয়ে ৩০২ ম্যাচে এই কীর্তি গড়েন বাঁহাতি অলরাউন্ডার।

এই অর্জন করতে ক্যালিস খেলেছিলেন ৪২০ ম্যাচ, আর আফ্রিদির লেগেছিল ৪৭৭ ম্যাচ।

আন্তর্জাতিক টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৫০০ উইকেটের পাশাপাশি এখন সাকিবের রান ১০,১০২।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম