এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০১৮, ১৪:৫৫আপডেট : ০৯ জুন ২০১৮, ১৫:৪৬

বাংলাদেশ মহিলা ক্রিকেট দল (ফাইল ছবি) মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে মহিলা এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। কুয়ালালামপুরে শনিবার রবিন রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিকদের ৭০ রানে হারিয়েছে সালমা খাতুনরা। যাতে প্রথমবারের মতো এশিয়া কাপ ফাইনালে ওঠার আনন্দে মাতে বাংলাদেশ, রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে তারা ভারতের।

রবিন রাউন্ড পদ্ধতির টি-টোয়েন্টি এশিয়া কাপের শুরু থেকেই চমক দেখিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের পর ভারতকেও হারিয়ে দেয় তারা, তাতে ফাইনালের সম্ভাবনা তৈরি হয় রুমানা আহমেদ-জাহানারা আলমদের সামনে। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে শনিবার আক্ষরিক অর্থে উড়িয়েই দিয়েছে মালয়েশিয়াকে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শামিমা সুলতানা ও আয়েশা রহমানের দারুণ শুরুর ওপর ভর দিয়ে বাংলাদেশের মেয়েরা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ১৩০ রান। জবাবে চলতি টুর্নামেন্টে বল হাতে ধারাবাহিক পারফর্ম করা বাংলাদেশের দাপটের সামনে মালয়েশিয়া ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করতে পারে মাত্র ৬০ রান।

স্বাগতিকদের বিপক্ষে জিতলেই ফাইনাল- এমন সমীকরণ সামনে রেখে মাঠে নেমেছিল বাংলাদেশ। সমীকরণটা সহজভাবে মিলিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয় সালমা খাতুনরা। টানা তিন ম্যাচ জিতে ফাইনাল স্বপ্নে বিভোর বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়া।

আগের ম্যাচে অলরাউন্ড পারফর্ম করা রুমানা আহমেদ এই ম্যাচেও বল হাতে জ্বলে ওঠেন। তার ভেলকিতে দিশেহারা মালয়েশিয়ান ব্যাটাররা। ৪ ওভারে মাত্র ৮ রান খরচ করে রুমানা পেয়েছেন ৩ উইকেট। যদিও উইকেট উৎসবের শুরুটা করেছিলেন জাহানারা আলম। তার আঘাতের পর রান আউটে ১৭ রানে ২ উইকেট হারানো স্বাগতিকরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট যাওয়া দলটি শেষ পর্যন্ত থামে ৬০ রানে। দলের দুজন কেবল পৌঁছাতে পেরেছেন দুই অঙ্কের ঘরে। মাস এলাইসা করেন ১৭, আর উইনফ্রেড ডুরেজিংম করেন ২২ রান।

রুমানার ভেলকির সঙ্গে উইকেট উৎসবে মেতেছিলেন জাহানারা আলম, সালমা খাতুন, নাহিদা আক্তার ও খাদিজাতুল কোবরা; প্রত্যেকেই পেয়েছেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার শামিমা ও আয়েশা দারুণ শুরু এনে দেন বাংলাদেশকে। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৫৯ রান। শামীমা ৫৪ বলে করেন ৪৩, আর আয়েশা ২৭ বলে খেলেন ৩১ রানের ইনিংস। ভারত জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফারজানা হক অবশ্য থামেন ৭ রান করে। তবে ঝড়ো ব্যাটিং করেছেন ফাহিমা। তার ১২ বলে ৩ বাউন্ডারিতে খেলা হার না মানা ২৬ রানের ইনিংসেই বাংলাদেশের রান ১৩০ পর্যন্ত যায়।

/কেআর/আরআই/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম