অস্ট্রেলিয়াকে হারিয়ে এগিয়ে গেল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০১৮, ০২:১৪আপডেট : ১৪ জুন ২০১৮, ০২:২৩

ম্যাচসেরার পুরস্কার জেতা মঈন পেয়েছেন ৩ উইকেট স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার নিষিদ্ধ হওয়ার পর নতুন মিশনে নেমেছে অস্ট্রেলিয়া। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে এই মিশনের শুরুটা ভালো হলো না তাদের। লন্ডনের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে ৩ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া।

দলের সেরা দুই খেলোয়াড়কে ছাড়া বড়ই বিবর্ণ লেগেছে অস্ট্রেলিয়ার ব্যাটিং। ইংলিশ বোলারদের সামনে ৪৭ ওভারেই অলআউট হয়ে যায় ২১৪ রানে। সহজ এই লক্ষ্য ৪৪ ওভারে ৭ উইকেট হারিয়ে টপকে যায় ইংল্যান্ড। যাতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

মঈন আলীর স্পিনের সামনে ৯০ রান তুলতেই ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। টপ অর্ডারের কেউই দাঁড়াতে পারেননি। ট্রেভিস হেড মাত্র ৫ রান করে ফেরেন প্যাভিলিয়নে। আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ আউট ১৯ রান করে। তাদের ব্যর্থতার পর ভালো শুরু করেও ইনিংস লম্বা করতে পারেননি শন মার্শ (২৪) ও মার্কাস স্টোইনস (২২)। অধিনায়কের দায়িত্ব নিয়ে মাঠে নামা টিম পেইনও ব্যর্থ (১২)।

এই অবস্থার পরও অস্ট্রেলিয়ার রান যে ২০০ পেরিয়েছে, তার পুরো কৃতিত্ব গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাস্টন অ্যাগারের। ম্যাক্সওয়েলের হাফসেঞ্চুরির সঙ্গে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন অ্যাগার। ম্যাক্সওয়েল ৬৪ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় করেছেন ৬২ রান।

সফরকারীদের ব্যাটিং লাইন ধসে দেওয়ার পথে ম্যাচসেরার পুরস্কার জেতা মঈন ৪৩ রানে নিয়েছেন ৩ উইকেট। পেসার লিয়াম প্লাঙ্কেটের শিকারও ৩ উইকেট। আর দুটি উইকেট নিয়েছেন আদিল রশিদ।

সহজ লক্ষ্যে খেলতে নেমে বিপদে পড়ে ইংলিশরাও। ৩৮ রান তুলতে তারাও হারায় ৩ উইকেট। যদিও জো রুট ও অধিনায়ক এউইন মরগানের হাফসেঞ্চুরিতে জয় পেতে সমস্যা হয়নি তাদের। মরগান খেলেছেন সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস। আর রুটের ব্যাট থেকে আসে ৫০ রান। তাদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে হার না মানা ৩৯ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন ডেভিড উইলি।

অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন বিলি স্ট্যানলেক, মাইকেল নেসার ও অ্যান্ড্রু টাই। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম