স্কটল্যান্ডকে পাকিস্তানের হোয়াইটওয়াশ

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০১৮, ১০:৩৩আপডেট : ১৪ জুন ২০১৮, ১০:৩৩

মালিকের ব্যাটে ঝড় উঠল আরেকবার ব্যাটিং ঠিক প্রথম ম্যাচের মতো জমেনি পাকিস্তানের। তাতে কী! বোলাররা জ্বলে উঠলেন। উসমান খান ও ফাহিম আশরাফের দুর্দান্ত বোলিংয়ে স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান।

এডিনবার্গে বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান জিতেছে ৮৪ রানে। এতে দুই ম্যাচের সিরিজ তারা শেষ করল ২-০ ব্যবধানে এগিয়ে থেকে।

আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৬ রান করে পাকিস্তান। জবাবে ১৪.৪ ওভারে অলআউট স্কটল্যান্ড।

ফখর জামান ও আহমেদ শেহজাদের ৬০ রানের উদ্বোধনী জুটিতে গতিময় শুরু হয়েছিল পাকিস্তানের। কিন্তু ৬০ থেকে ৯৮ রান করতে গিয়ে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। তারপর শাদাব খানকে নিয়ে ৫৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।

২২ বলে ১ চার ও ৫ ছয়ে ৪৯ রানে অপরাজিত ছিলেন মালিক।

স্কটল্যান্ডের পক্ষে মাইকেল লিস্ক সবচেয়ে বেশি ৩ উইকেট নেন। দুটি পান ক্রিস সোল।

উসমানের বলে বিধ্বস্ত পাকিস্তান লক্ষ্যে নেমে কোনও প্রতিরোধ গড়তেই পারেনি স্বাগতিকরা। উসমান ও ফাহিমের নিয়ন্ত্রিত পেসে উইকেট হারাতে থাকে তারা কিছুক্ষণ পরপর। মাত্র তিন স্কটিশ ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করেন।

ক্যালাম ম্যাকলিওডের ২৫ রান ছিল সেরা। এছাড়া রিচি বেরিংটন ২০ রান করেন। ১০ রান আসে সাফিয়ান শরীফের ব্যাটে।

টানা ২ ওভারে ৬ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট হারায় স্কটল্যান্ড।

২ ওভারে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা উসমান। ফাহিমও ছিলেন দুর্দান্ত, ২.৪ ওভারে ৫ রান দেন তিনি ৩ উইকেট নিয়ে।

এই যুক্তরাজ্য সফরে পাকিস্তান কোনও সিরিজ হারেনি। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট জয়ের পর ইংল্যান্ডের সঙ্গে দুই ম্যাচের টেস্ট ১-১ এ ড্র করে তারা। এই সফর তারা শেষ করল স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করে। ক্রিকইনফো 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম