লাঞ্চের আগে সেঞ্চুরি করে ব্র্যাডম্যানদের পাশে ধাওয়ান

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০১৮, ১২:৫৬আপডেট : ১৪ জুন ২০১৮, ১২:৫৬

ইতিহাস গড়ার পথে ধাওয়ান রঙিন জার্সিতে ‘ভয়ঙ্কর’ হলেও রশিদ খান টেস্ট অভিষেকে ভয় ধরাতে পারলেন না প্রতিপক্ষের মনে। ভারতের বিপক্ষে ইতিহাসের প্রথম টেস্টে আফগান বোলাররা রীতিমতো অসহায়। তাতে লাঞ্চের আগে সেঞ্চুরি করে মাইলফলকে জায়গা করে নিলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান।

বৃহস্পতিবার শুরু একমাত্র টেস্টের প্রথম দিন ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিরল এই কীর্তি গড়লেন ভারতের এই বাঁহাতি ব্যাটসম্যান। অবশ্য তিন অঙ্কের ঘরে রান করে লাঞ্চে যাওয়া প্রথম ভারতীয় ব্যাটসম্যান তিনিই।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে ভারত। আফগানিস্তানের এই ঐতিহাসিক টেস্টে ধাওয়ান উদ্বোধনী জুটি গড়েন মুরালি বিজয়ের সঙ্গে। আজিঙ্কা রাহানের নেতৃত্বে এই ম্যাচের প্রথম সেশনে কোনও হোঁচট খায়নি স্বাগতিকরা।

আফগান বোলারদের অসহায় করে ৪৭ বলে প্রথম পঞ্চাশ করেন ধাওয়ান। দুই স্পিনার রশিদ ও মুজিব উর রহমানকে পাত্তাই দেননি তিনি। রশিদ তার প্রথম ওভারেই আইপিএল সতীর্থকে তিনটি বাউন্ডারি দেন।

ধাওয়ান তার সপ্তম টেস্ট সেঞ্চুরি করেন ৮৭ বল খেলে, তার দ্বিতীয় দ্রুততম। ২৬তম ওভারের শেষ দুই বলে রশিদকে দুটি চার মেরে এই ঐতিহাসিক ম্যাচে ইতিহাস গড়েন ভারতের ওপেনার। ৯৬ বলে ১৯ চার ও ৩ ছয়ে ১০৭ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নভোজে গেছেন ধাওয়ান। লাঞ্চের আগে ২৭ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৫৮ রান করে স্বাগতিকরা।

কোনও টেস্ট ম্যাচে প্রথমবার লাঞ্চের আগে সেঞ্চুরির ঘটনা ঘটেছিল ১৯০২ সালে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার ভিক্টর ট্রাম্পার ১০৩ রানে অপরাজিত ছিলেন। ১৯২৬ ও ১৯৩০ সালে একই দলের বিপক্ষে এই কীর্তি গড়েন অস্ট্রেলিয়ার চার্লি ম্যাকার্টনে ও ডোনাল্ড ব্র্যাডম্যান। এর প্রায় চার দশক পর ১৯৭৬ সালে পাকিস্তানের মাজিদ খান এই মাইলফলকে পৌঁছান। তারও চার দশক পর ২০১৭ সালে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার যোগ দেন এই কাতারে। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক