গ্যাব্রিয়েল-রোচের দিনে চান্ডিমালে শ্রীলঙ্কার স্বস্তি

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০১৮, ১০:৫১আপডেট : ১৫ জুন ২০১৮, ১০:৫৫

চান্ডিমাল ছিলেন উজ্জ্বল নতুন বল হাতে শ্যানন গ্যাব্রিয়েলের দুর্দান্ত স্পেল, তারপর ভেঙে দিলেন মিডল অর্ডার। লোয়ার অর্ডারকে বিপদে ফেললেন কেমার রোচ। সেন্ট লুসিয়া টেস্টের প্রথম দিন দাপট দেখাল ওয়েস্ট ইন্ডিজ। আর শ্রীলঙ্কার এই বাজে একটি দিনে উজ্জ্বল হয়ে রইলেন অধিনায়ক দিনেশ চান্ডিমাল। দলের ২৫৩ রানে তারই অবদান ১১৯ রান!

গ্যাব্রিয়েল ১৬ ওভারে মাত্র ৫৯ রান দিয়ে নেন ৫ ‍উইকেট। তার সঙ্গে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে দুঃস্বপ্ন দেখান রোচ।

দিন শেষ হওয়ার কিছুক্ষণ আগে অলআউট হয় টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা। তারা খেলেছে কেবল ৭৯ ওভার। ২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২ রানে দিন শেষ করেছে ক্যারিবিয়ানরা। ক্রেইগ ব্র্যাথওয়েটের ব্যাটেই এসেছে ২ রান। অন্য প্রান্তে ছিলেন ডেভন স্মিথ।

গ্যাব্রিয়েলে বিধ্বস্ত শ্রীলঙ্কা আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা খুব বড় কোনও জুটি গড়তে পারেনি। ১৮৬ বলে ১০ চার ও ১ ছয়ে ১১৯ রানে অপরাজিত ছিলেন চান্ডিমাল। কিন্তু অন্য প্রান্তের ব্যাটসম্যানের কাছ থেকে বড় কোনও সমর্থন তিনি পাননি। কুশল মেন্ডিসের ব্যাটে আসে দ্বিতীয় সেরা ৪৫ রান।

ওপেনার কুশল পেরেরা করেছিলেন ৩২ রান। পরের সেরা স্কোর নিরোশান ডিকবেলার (১৬)। তাছাড়া ধনঞ্জয়া ডি সিলভা (১২) ও সুরাঙ্গা লাকমল (১০) দুই অঙ্কের ঘরে রান করেন। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম