অভিষেক টেস্টে দুই দিনেই হারের লজ্জা আফগানদের

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০১৮, ১৭:৫৮আপডেট : ১৫ জুন ২০১৮, ১৮:০১

দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ছিলেন জাদেজা রশিদ খান ও মুজিব উর রহমানের স্পিন ভারতের ব্যাটসম্যানদের না ভোগালেও আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ বিধ্বস্ত রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে। একমাত্র টেস্টে ভারতের ৪৭৪ রানের জবাবে তারা ইনিংস ও ২৬২ রানে হেরেছে।

দেশের ইতিহাসের প্রথম টেস্ট খেলতে নেমে মাত্র দুই দিনেই হেরে গেল আফগানিস্তান। প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হলে ফলোঅনে পড়ে তারা। দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১০৩ রানে।

৬ উইকেটে ৩৪৭ রানে শুক্রবার খেলতে নামে ভারত। ১০ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করা হার্দিক পান্ডিয়া ৮৩ বলে ৭ চারে তৃতীয় হাফসেঞ্চুরি করেন। ৭১ রানে তিনি আউট হন।

আফগানিস্তানের পক্ষে ইয়ামিন আহমেদজাই সবচেয়ে বেশি ৩ উইকেট নেন। দুটি করে পান রশিদ খান ও ওয়াফাদার।

প্রথম ইনিংসে আগ্রাসী ছিলেন নবী জবাব দিতে নেমে মাত্র ২৭.৫ ওভার আফগানরা টেকাতে পেরেছে তাদের প্রথম ইনিংস। অশ্বিন ৪টি উইকেট নেন। দুটি করে পান জাদেজা ও ইশান্ত শর্মা। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন মোহাম্মদ নবী।

ফলো অনে নেমে দ্বিতীয় ইনিংসেও দাঁড়াতে পারেনি সফরকারীরা। ১০৩ রানে গুটিয়ে যায় ৩৮.৪ ওভারেই। হাসমতউল্লাহ শহীদি সর্বোচ্চ ৩৬ রানে টিকে ছিলেন। দ্বিতীয় সেরা ২৫ রান আসে অধিনায়ক আসগর স্তানিকজাইয়ের ব্যাটে।

জাদেজা ৪ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসের সবচেয়ে সফল বোলার। ৩ উইকেট নেন উমেশ যাদব। ইশান্ত পান ২ উইকেট। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম