বৃষ্টি বিঘ্নিত দিনে খালেদের ৩ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৮, ১৯:২৩আপডেট : ২৬ জুন ২০১৮, ১৯:২৩

খালেদ আহমেদ বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচের প্রথম দিনে হানা দিয়েছে বৃষ্টি। কয়েক দফা বৃষ্টিতে সারা দিনে ৬০.২ ওভারের বেশি খেলা হতে পারেনি। দিন শেষে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ১৭১ রান। ৩৭ রানে ৩ উইকেট নিয়ে দিনের সেরা বোলার তরুণ পেসার খালেদ আহমেদ।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাদেশ। দিনের অষ্টম ওভারে ওপেনার লাহিরু মিলান্থাকে (৪) উইকেটকিপার জাকির হাসানের গ্লাভসবন্দি করে স্বাগতিকদের সাফল্য এনে দেন খালেদ।

তবে লঙ্কানদের বিপদে ফেলা যায়নি। অন্য ওপেনার দিমুথ করুনারত্নে আর লাহিরু থিরিমানের ৮৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারী দল।

৬০ রান করা করুনারত্নেকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে দ্বিতীয় উইকেট শিকারের কৃতিত্বও খালেদের। এরপর সাদিরা সামারাবিক্রমাকেও (২) ফিরিয়ে দিয়েছেন এই ডান হাতি পেসার। তার আগে আশান প্রিয়াঞ্জন (২৩) কট বিহাইন্ড হয়েছেন বাঁহাতি পেসার আবু হায়দার রনির বলে।

দিন শেষে ৬৬ রানে অপরাজিত থিরিমানে। ১২ রান নিয়ে তার সঙ্গে আছেন চারিথ আসালঙ্কা।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম