তুষারের ব্যর্থতার দিনে উজ্জ্বল মোসাদ্দেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৮, ১৬:৫৪আপডেট : ২৮ জুন ২০১৮, ১৬:৫৪

মোসাদ্দেক দারুণ খেলেছেন ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশের ‘এ’ দলের সিরিজে বেশ কয়েকজন ক্রিকেটারের ওপর নজর রাখছেন বিসিবির নির্বাচকরা। এই চ্যালেঞ্জে প্রথম চার দিনের ম্যাচে নজর কাড়লেন মোসাদ্দেক হোসেন, আর প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মালিক তুষার ইমরান হয়েছেন ব্যর্থ।

‘এ’ দলের এই সিরিজে নজরে আছেন জাতীয় দলে যাদের ফর্মটা কিছুটা খারাপ এবং যারা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্স করে আসছেন। তাদের নিয়েই এই দলটি গঠন করা হয়েছে। এই সিরিজের ভালো পারফরমারদের জন্য জাতীয় দলে জায়গা পাওয়ারও সুযোগ আছে। কিন্তু প্রথম চারদিনের ম্যাচের প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার ও তুষাররা। তারা ব্যর্থ হলেও সেঞ্চুরি পেয়েছেন মোসাদ্দেক হোসেন।

প্রথম শ্রেণির ফর্মটা শ্রীলঙ্কার ‘এ’ দলের বিপক্ষেও ধরে রেখেছেন মোসাদ্দেক। বিসিএলের শেষ ম্যাচের দুই ইনিংসে অপরাজিত ২১ ও ১০২ রান করেছিলেন। বৃহস্পতিবার চট্টগ্রামে লঙ্কান ‘এ’ দলের বিপক্ষে পেয়েছেন সেঞ্চুরি। এই সেঞ্চুরি হয়তো তার দিকে নির্বাচকদের নজর ফেরাতে ভূমিকা রাখবে।

কয়েক সপ্তাহ আগে ২০ ওভারের সিরিজে আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন মোসাদ্দেক। যদিও সেখানে সময়টা একদমই ভালো ছিল না। তার আগে ২০১৬ সালে সবশেষ জাতীয় দলে খেলেছেন ওয়ানডে ক্রিকেটে। চোখের ইনজুরিতে পড়েই জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন মোসাদ্দেক। জাতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্স করে যাচ্ছেন এই ব্যাটসম্যান।

তারই সবশেষ দেখা গেল বৃহস্পতিবার লঙ্কান ‘এ’ দলের বিপক্ষে দারুন ব্যাটিংয়ে। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব নিয়ে মোসাদ্দেক খেলেছেন দায়িত্বশীল এক ইনিংস। তৃতীয় দিনের শুরুতে তুষার ২৫ রানে ফিরে গেলে সাব্বির রহমানকে নিয়ে চা বিরতির আগে ১৭৪ রানের জুটি গড়েন মোসাদ্দেক।

তৃতীয় সেশনের শুরুতে মোসাদ্দেক পেয়েছেন সেঞ্চুরি। তবে দেড়শ’র ঘরে নিতে পারেননি সেটাকে। বাঁহাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়ার কাছে বোল্ড হন তিনি ১৩৫ রান করে। তার ২৪৩ বলের ইনিংসে ছিল ৯ চার ও ৩ ছয়।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম