শেষ ম্যাচে লড়াই করে হার মেয়েদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৮, ২২:২১আপডেট : ০১ জুলাই ২০১৮, ২২:৫২

শেষ ম্যাচে লড়াই করে হার মেয়েদের শেষ বলের রোমাঞ্চ নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হার মেনেছে নারী ক্রিকেট দল। আগের দুই ম্যাচে শেষ ওভারে জিতলেও রবিবার তারা জয়ের দেখা পায়নি। ফারজানা হকের অনবদ্য ৬৬ রানের সুবাদে বাংলাদেশ ৪ উইকেটে ১৫১ রান করেছিল। জবাবে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক আয়ারল্যান্ড। তবে শেষ ম্যাচ হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

ডাবলিনের পেমব্রোক ক্রিকেট ক্লাবে ১৫২ রানের লক্ষ্যে খেলতে নামা আইরিশদের শুরু থেকে চেপে ধরে বাংলাদেশ। ৩০ রানে দুই ওপেনারকে ফিরিয়ে জয়ের স্বপ্ন দেখছিল সালমা-রুমানাদের দল। তবে দ্বিতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়ে গ্যাবি লুইস ও অধিনায়ক লরা ড্যালনি লড়াইয়ে ফিরিয়ে নিয়ে আসেন দলকে।  

নাহিদা আক্তারের সরাসরি থ্রোতে গ্যাবি লুইসের রান আউটে ভেঙে যায় এই জুটি। ঠিক ৫০ রান করা গ্যাবির ৩১ বলের ঝড়ো ইনিংসে সাতটি চার ও একটি ছক্কা। ৪৬ রান করে রান আউট হয়েছেন ড্যালনিও। তবে ইসোবেল জয়েসের অপরাজিত ২২ রান সান্ত্বনার জয় এনে দিয়েছে আয়ারল্যান্ডকে।

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেট শিকার করা জাহানারা আলম ভালো করতে পারেননি। চার ওভারে ৩৯ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন এই পেসার। দুই স্পিনার নাহিদা আক্তার ও পান্না ঘোষ একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে চার উইকেটে ১৫১ রান করেছে বাংলাদেশ। মেয়েদের টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল ১৪২ রান, গত ৬ জুন এশিয়া কাপে ভারতের বিপক্ষে।

রবিবার ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশের ওপেনার শামিমা সুলতানা ঝড় বইয়ে তুলে নেন ১৪ রান। শামিমা ২৭ বলে ৫ চারে ৩০ রানের ইনিংস খেলে সিয়ারা ম্যাটক্যাফের বলে স্টাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরে ফেরেন।

এরপর দ্বিতীয় উইকেটে ফারজানা হককে সঙ্গে নিয়ে ৩০ রানের জুটি গড়ে রান আউট হয়ে যান আয়েশা রহমান। আয়েশার ব্যাট থেকে এসেছে ২৭ রান। বাংলাদেশ ইনিংসের বাকিটা জুড়ে ছিলেন ফারজানা। ৪৭ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় ৬৬ রানে অপরাজিত ফারজানার জন্যই দেড় শ’ পেরিয়েছে বাংলাদেশের ইনিংস। তবে তা জয় এনে দিতে পারেনি।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম