হঠাৎ সুযোগ এনামুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৮, ২১:১৭আপডেট : ০২ জুলাই ২০১৮, ২১:২২

কঠোর পরিশ্রমের পুরস্কার পেয়েছেন এনামুল গত এপ্রিলে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শেষ হওয়ার পর থেকে মাঠের বাইরে ছিলেন এনামুল হক বিজয়। তবে চুপচাপ বসে থাকেননি ডানহাতি ওপেনার। জিম আর নেটে ব্যাটিং অনুশীলন করে প্রস্তুত করেছেন নিজেকে। কঠোর পরিশ্রমের পুরস্কারও পেলেন তিনি। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম আনঅফিশিয়াল টেস্টে সুযোগ পাননি, তবে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েছেন এনামুল। চট্টগ্রামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার।

হঠাৎ পাওয়া সুযোগ কাজে লাগানোর লক্ষ্য এনামুলের। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘এপ্রিল থেকে আমি খেলার মধ্যে নেই, তবে চেষ্টা করেছি নিজেকে ফিট রাখার। পরিশ্রমের কোনও ত্রুটি রাখিনি। দেখা যাক পরিশ্রমটা সার্থক হয় কিনা! সুযোগটা ভালো ভাবে কাজে লাগাতে চাই।’

দ্বিতীয় ম্যাচের দলে তিনটি পরিবর্তন এসেছে। প্রথম ম্যাচের দলে থাকা মিজানুর রহমান, সাইফউদ্দিন ও রিশাদ আহমেদ বাদ পড়েছেন। তাদের জায়গায় এনামুল ছাড়া সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিঠুন ও এবাদত হোসেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১০ জুলাই শুরু হবে তৃতীয় ও শেষ আনঅফিসিয়াল টেস্ট।  এরপর একই ভেন্যুতে ১৭, ১৯ ও ২২ জুলাই তিনটি ওয়ানডে খেলবে দুই দল।

বাংলাদেশ ‘এ’ দল: সাদমান ইসলাম, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, সাব্বির রহমান, শরীফুল ইসলাম, নাঈম হাসান, সাইফ হাসান,  জাকির হাসান, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন ও এবাদত হোসেন।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম