টেস্টে তামিমের ৪ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৮, ০২:৫১আপডেট : ০৬ জুলাই ২০১৮, ০২:৫৪

তামিম ইকবাল ২০০৭ সালে সীমিত ওভারের ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক আঙিনায় অভিষেক তামিম ইকবালের। পরের বছরের শুরুতেই সাদা পোশাকে শুরু করেন পথ চলা। বৃহস্পতিবার অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৪ হাজার রান ক্লাবের সদস্য হলেন এই ওপেনার।

৩ হাজার ৯৮৯ রান নিয়ে বৃহস্পতিবার ব্যাটিংয়ে নামেন তামিম। মাইলফলকে পৌঁছাতে ১১ রান প্রয়োজন ছিল তার। শ্যানন গাব্রিয়েলের অফ স্টাম্পের বাইরের বলটি পয়েন্ট ওপর দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে মাইলফলকে পৌঁছান তামিম। যদিও পরের বলেই বাজে শটে উইকেট বিলিয়ে দিয়ে সাজঘরে ফেরেন তামিম। যাওয়ার আগে খেলে যান ১৩ রানের ইনিংস।

৪ হাজার রান করতে তামিম ইকবাল সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ ইনিংসে ৫০৪ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা ১৭ ইনিংসে ৭০৩ রান এসেছে তার ব্যাট থেকে। সব মিলিয়ে ৫৫ ম্যাচ খেলা তামিম ঘরের মাঠে খেলেছেন ৩৪টি এবং দেশের বাইরে খেলেছেন ২১টি টেস্ট। সবচেয়ে সফল অবশ্য ঘরের মাঠেই। ৬৫ ইনিংসে ৫ সেঞ্চুরি ও ১৫ হাফসেঞ্চুরিতে সংগ্রহ করেছিলেন ২ হাজার ৪৭৬ রান। দেশের বাইরে তিনি খেলেছেন ২১ ম্যাচে ৪১ ইনিংস, যেখানে ৩ সেঞ্চুরি ও ১০ হাফসেঞ্চুরিতে রান পেয়েছেন ১ হাজার ৫২৬। 

নতুন মাইলফলক ছোঁয়ার পথে তামিম সবচেয়ে দ্রুত রান করেছিলেন ২০১৪ সালে। সেই বছর ৭ ম্যাচের ১৪ ইনিংসে তামিমের ব্যাট থেকে আসে ১ হাজার ২১৪ রান। চলতি বছর অবশ্য টেস্টের ফর্মটা ভালো যাচ্ছে না তার।

তামিমের থেকে একটু পেছনে আছেন সাকিব (৩,৫৯৪) ও মুশফিক (৩,৬৩৬)। পরের ব্যাটসম্যানরা সাকিব-মুশফিকের ধারে কাছেও নেই। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে হাবিবুল বাশার ও মোহাম্মদ আশরাফুল। ২ হাজার ১৫৫ রান নিয়ে ষষ্ঠ স্থানে আছেন মুমিনুল।

টেস্ট ছাড়াও তামিম ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির মালিক। ২০০৮ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে অভিষিক্ত এই বাঁহাতি ওপেনারের ৮ সেঞ্চুরি পাশাপাশি হাফসেঞ্চুরি আছে ২৫টি। টেস্টে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটাও কিছুদিন আগে তামিমের দখলে ছিল। গত জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে সেটা সাকিব নিজের করে নিয়েছেন। তামিমের ২০৬ রান টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

ওয়ানডে ক্রিকেটে তামিমের রান ১৭৯ ম্যাচে ৩৪.৯৮ গড়ে ৬ হাজার ১৮। যেখানে আছে ৯টি সেঞ্চুরি ও ৪১টি হাফসেঞ্চুরি। ব্যক্তিগত সর্বোচ্চ রানেও এগিয়ে তামিম। ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে করা ১৫৪ রানের ইনিংসটি তামিমের ওয়ানডেসেরা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম