বাংলাদেশের ইনিংস ব্যবধানে হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৮, ২২:২৬আপডেট : ০৬ জুলাই ২০১৮, ২২:৪৫

বাংলাদেশের প্রাপ্তি বলতে নুরুল হাসানের হাফসেঞ্চুরি (ফাইল ছবি) হারটা ছিল সময়ের অপেক্ষা। নুরুল হাসানের হাফসেঞ্চুরি অপেক্ষাটা যা একটু দীর্ঘ করলো। তাতে অবশ্য ইনিংস ব্যবধানে হার এড়ানো যায়নি কোনোভাবেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্ট বাংলাদেশ হেরেছে ইনিংস ও ২১৯ রানে।

তৃতীয় দিনের লাঞ্চের আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ৪৩ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শেষ করেছে ১৪৪ রানে। দুই ইনিংস মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ৪০৬ রানের অর্ধেকটাও করতে পারেনি সফরকারীরা!

দ্বিতীয় দিনে ক্যারিবিয়ানরা অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১৬ রানে ৩ উইকেট হারানো টাইগাররা দিন শেষ করে ৬ উইকেটে ৬২ রানে। ম্যাচের ফল তখনই নিশ্চিত হয়ে যাওয়ার পর প্রশ্ন ছিল- ছন্নছাড়া ব্যাটিংয়ে বাংলাদেশ তৃতীয় দিনে কতটা সময় খেলতে পারবে?

নুরুলের ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে অপেক্ষা থাকতে হয়েছে। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। ওয়ানডে মেজাজে ব্যাট করে ৭৪ বলে খেলেন তিনি ৬৪ রানের ইনিংস। মিগেল কামিন্সের শিকার হয়ে তার ফেরার ২ বল পরই বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৪৪ রানে। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া রুবেল হোসেন করেছেন দ্বিতীয় ইনিংসে দলের দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান।

প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকা শ্যানন গ্যাব্রিয়েল জ্বলে উঠেছিলেন দ্বিতীয় ইনিংসে। ৭৭ রান খরচায় এই পেসারের শিকার ৫ উইকেট। ৩ উইকেট নিয়েছেন জেসন হোল্ডার। আর মিগেল কামিন্স নামের পাশে যোগ করেছেন ২ উইকেট। চোটের কারণে দ্বিতীয় ইনিংসে বল না করলেও প্রথম ইনিংসে বাংলাদেশকে ধসিয়ে দিতে ৫ উইকেট পাওয়া কেমার রোচ হয়েছেন ম্যাচসেরা। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম