আমরা তিন বিভাগেই ব্যর্থ: সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০১৮, ২০:৩১আপডেট : ০৭ জুলাই ২০১৮, ২০:৫৬

অ্যান্টিগা টেস্টের কথা ভুলে যেতে চাইবেন সাকিব এমন অসহায় আত্মসমর্পণ খুব দুঃখজনক! অ্যান্টিগা টেস্টে চরম ব্যর্থ বাংলাদেশ। তৃতীয় দিন লাঞ্চের আগেই ইনিংস ও ২১৯ রানে হেরে অধিনায়ক সাকিব আল হাসান ভীষণ হতাশ। খেলা শেষে সংবাদ মাধ্যমকে তিনি অকপটে জানালেন, তিন বিভাগেই ব্যর্থ হয়েছেন তারা।

প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে অলআউট হওয়ার পরই বোঝা যাচ্ছিল, প্রথম টেস্টে সাকিব-তামিমদের কোনও আশা নেই। নুরুল হাসান (৬৪) লড়াই করলেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১৪৪ রানেই শেষ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের একমাত্র ইনিংস থেমেছে ৪০৬ রানে। ব্যাটিং-বোলিংয়ের মতো ফিল্ডিংয়েও ব্যর্থ লাল-সবুজ দল। বাংলাদেশের ফিল্ডাররা বেশ কয়েকটি ক্যাচ মিস করে দলের বিপদই বাড়িয়েছেন।

এমন লজ্জাজনক পারফরম্যান্সের কোনও ব্যাখ্যা নেই সাকিবের কাছে। তিন বিভাগেই ব্যর্থতার কথা স্বীকার করে নিয়ে তিনি বলেছেন, ‘অ্যান্টিগা টেস্টে আমরা ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন  বিভাগেই পিছিয়ে ছিলাম। আর তাই ম্যাচটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। আমরা অবশ্য জানতাম, ম্যাচটা কঠিন হবে। আসলে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন বিভাগেই হেরে গেছি আমরা।’

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে মিরপুরে গ্র্যানাইট স্ল্যাবের ওপর ব্যাটিং অনুশীলন করেছিলেন ক্রিকেটাররা। কিন্তু প্রথম টেস্টে সেই প্রস্তুতির সুফল দেখা যায়নি। ব্যর্থতার জন্য বিরূপ কন্ডিশনকেও দায়ী করলেন সাকিব, ‘আমাদের জানা ছিল এই কন্ডিশনে কঠিন সংগ্রাম করতে হবে। জানতাম এখানে মানিয়ে নেওয়া সহজ হবে না।’

অ্যান্টিগার ব্যর্থতা ভুলে সাকিব এখন তাকিয়ে ১২ জুলাই জ্যামাইকায় শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দিকে, ‘পরের টেস্ট শুরু হতে পাঁচ দিন বাকি। এই দিনগুলো ভালোভাবে কাজে লাগাতে হবে, মনোযোগ দিয়ে প্রস্তুতি নিতে হবে। ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে আমাদের।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম