রোহিতের সেঞ্চুরিতে ভারতের টি-টোয়েন্টি সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০১৮, ২৩:০৩আপডেট : ০৮ জুলাই ২০১৮, ২৩:০৩

রোহিতকে অভিনন্দন জানালেন কোহলি ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো ভারত। রোহিত শর্মার দুরন্ত সেঞ্চুরিতে ৮ বল বাকি থাকতে জয় পায় সফরকারীরা।

ব্রিস্টলে টস জিতে ফিল্ডিং নেয় ভারত। জেসন রয়ের ঝড়ো ব্যাটিংয়ে স্বাগতিকরা ৯ উইকেটে করে ১৯৮ রান। বড় লক্ষ্যে নেমে দারুণ জবাব দেন রোহিত। তাতে ১৮.৪ ওভারে ৩ উইকেটে ২০১ রান করে ভারতীয়রা।

ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় শুরুতে আফসোস করতে হয়েছিল ভারতকে। পাওয়ার প্লেতে জেসন ও জস বাটলারের উদ্বোধনী জুটি ৭৩ রান করে। ৭.৫ ওভারে বাটলার ৭টি চারে ৩৪ রানে আউট হলে কিছুটা গতি কমে ইংল্যান্ডের ব্যাটিংয়ে।

এক ওভার বিরতি দিয়ে জেসন আউট হন ৬৭ রানের সেরা পারফরম্যান্স করে। ৩১ বলে ৪টি চার ও ৭টি ছয় মারেন তিনি।

তারপর হার্দিক পান্ডিয়ার স্পিনে বিপর্যয়ের মুখোমুখি হয় স্বাগতিকরা। যদিও অ্যালেক্স হেলসের ৩০ ও জনি বেয়ারস্টোর ২৫ রানে ইংল্যান্ড প্রায় দুইশ রান জমা করে স্কোরবোর্ডে।

পান্ডিয়া ৪ ওভারে ৩৮ রান দিয়ে নেন ৪ উইকেট। ব্যাট হাতেও রোহিতের সঙ্গে অপরাজিত ৫০ রানের জুটিতে ভারতকে জেতান এই অলরাউন্ডার। ১৪ বলে ৪টি চার ও ২ ছয়ে ৩৩ রান করেন তিনি।

তবে ভারতের জয়গাথা রচিত হয়েছে রোহিতের ব্যাটে। ৫৬ বলে ১১ চার ও ৫ ছয়ে সেঞ্চুরি করেন তিনি। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে তিন সেঞ্চুরির মালিক হলেন রোহিত। ১০০ রানে অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান। তার আগে বিরাট কোহলি ৪৩ রান করেন ২৯ বল খেলে। রোহিতের সঙ্গে ভারতীয় অধিনায়ক গড়েন ৮৯ রানের জুটি।

ম্যাচসেরার সঙ্গে সিরিজের সেরার পুরস্কার হাতে পেয়েছেন রোহিত। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম