ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন না মাশরাফি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৮, ২০:৩১আপডেট : ১০ জুলাই ২০১৮, ২১:১২

মাশরাফি বিন মুর্তজা এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে যেন শনির দশা বাংলাদেশের! প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরে যাওয়া বাংলাদেশ সম্ভবত ওয়ানডে সিরিজে পাচ্ছে না মাশরাফি বিন মুর্তজাকে। স্ত্রীর অসুস্থতার কারণে ক্যারিবিয়ান সফরে যাওয়ার সম্ভাবনা কম ওয়ানডে অধিনায়কের।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘মানবিক কারণেই মাশরাফির যাওয়াটা ঠিক হবে না। তার স্ত্রী গুরুতর অসুস্থ। স্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি না হলে মাশরাফির পক্ষে হয়তো যাওয়া সম্ভব হবে না। তবে এটা এখনও নিশ্চিত নয়। আগামীকাল (বুধবার) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো আমরা।’

কয়েক দিন ধরে ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মাশরাফি। কিন্তু স্ত্রীর অসুস্থতার কারণে তিনি এখন দোটানায়। আগামী শনিবার গভীর রাতে মাশরাফি সহ ওয়ানডে দলের ৭ ক্রিকেটারের ক্যারিবিয়ানের পথে রওনা হওয়ার কথা।

মাশরাফির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে,  স্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি না হলে শনিবার তিনি যাচ্ছেন না। তবে ওয়ানডে সিরিজ শুরু হবে ২২ জুলাই, তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কয়েক দিন অপেক্ষা করতে চান বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়ার নায়ক।

মাশরাফির স্ত্রী সুমি দুই সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন। তার রক্তে খারাপ ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ ধরা পড়েছে। গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হওয়া স্ত্রীর পাশে থাকতে কয়েক দিন ধরে জিম আর অনুশীলন করতে পারছেন না মাশরাফি।

ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের ওয়ানডে তিনটি হবে ২২, ২৫ ও ২৮ জুলাই। এর আগে ১৯ জুলাই একটি একদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজ দল। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম