টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০১৮, ২১:১৪আপডেট : ১২ জুলাই ২০১৮, ২১:২৮

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লজ্জাজনক হারে শেষ হয়েছে বাংলাদেশের প্রথম টেস্ট। অ্যান্টিগার ওই ধাক্কা কাটিয়ে উঠতে বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে টাইগাররা। কিংস্টনের এই টেস্টে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে সফরকারীরা।

ক্যারিবিয়ান সফরের শুরুটা বাজে হয়েছে বাংলাদেশের। অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে গুটিয়ে যাওয়ার পর ম্যাচটি হেরেছে ইনিংস ও ২১৯ রানে। সিরিজে ফেরার লড়াইয়ে দ্বিতীয় টেস্টের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার রুবেল হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজের একাদশে একটি পরিবর্তন নিশ্চিত ছিল, চোটের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার কেমার রোচকে। তার সঙ্গে দেবেন্দ্র বিশুকে বাইরে রেখে ক্যারিবিয়ানদের পরিবর্তন দুটি। আর এই জায়গা দুটি পূরণ করেছেন ব্যাটসম্যান শিমরন হেটমায়ার ও অভিষিক্ত অলরাউন্ডার কিমো পল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ, কামরুল ইসলাম রাব্বি।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট, ডেভন স্মিথ, কিয়েরন পাওয়েল, শাই হোপ, রোস্টন চেস, শিমরন হেটমায়ার, শেন ডওরিচ, জেসন হোল্ডার (অধিনায়ক), কিমো পল, মিগেল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম