দু্ই টেস্টের পর চার ওয়ানডেতেও নিষিদ্ধ হাথুরুসিংহে-চান্ডিমাল

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০১৮, ১৮:২৭আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৮:৩২

দু্ই টেস্টের পর চার ওয়ানডেতেও নিষিদ্ধ হাথুরুসিংহে-চান্ডিমাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টে নিষিদ্ধ হয়েছিলেন আগেই। এবার প্রথম চার ওয়ানডেতেও শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে, অধিনায়ক দিনেশ চান্ডিমাল ও টিম ম্যানেজার আসানকা গুরুসিনহাকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

চান্ডিমালের বিরুদ্ধে সেন্ট লুসিয়া টেস্টে বল বিকৃতির অভিযোগ এনে শাস্তি হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে ৫ রান দেয় আইসিসি। এই সিদ্ধান্তের বিরোধিতা করে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন মাঠে নামতে অস্বীকৃতি জানায় শ্রীলঙ্কা ক্রিকেট দল। এতে করে দুই ঘণ্টা পর শুরু হয় ওই দিনের খেলা।

আর একে ক্রিকেটের চেতনাবিরোধী আচরণ আখ্যা দিয়ে চান্ডিমাল, হাথুরুসিংহে ও আসানকাকে নিষিদ্ধ করা হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে। গলেতে প্রথম টেস্ট শুরু হওয়ার ১০ ঘণ্টা আগে তাদের এই শাস্তি দেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

আগামী ২০ জুলাই কলম্বোতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ওই ম্যাচে সংশ্লিষ্ট না থাকার খবর আগে থেকেই জানা দুই কোচিং স্টাফ ও লঙ্কান অধিনায়কের। সোমবার এক বিবৃতিতে শাস্তিটা আরও বড় হওয়ার খবর জানালো আইসিসি। তিনজনের প্রত্যেকে ৮টি করে ডিমেরিট পয়েন্ট পেয়ে দুই টেস্টের সঙ্গে চার ওয়ানডে নিষিদ্ধ হলেন।

৮টি ডিমেরিট পয়েন্টের শাস্তি হিসেবে অগ্রগামিতা ভিত্তিতে দুটি টেস্ট ও চারটি ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি অথবা ৮টি ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এতে করে কলম্বো টেস্টের পর ২৯ জুলাই ও ১ আগস্ট ডাম্বুলায় এবং ৫ ও ৮ আগস্ট ক্যান্ডিতে ওয়ানডেতে দায়িত্ব পালন করতে পারবেন না হাথুরুসিংহে, চান্ডিমাল ও আসানকা। ক্রিকইনফো, এনডিটিভি

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম