ফখরের সেঞ্চুরিতে পাকিস্তানের টানা জয়

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০১৮, ২২:৪৩আপডেট : ১৬ জুলাই ২০১৮, ২২:৪৩

ম্যাচ জয়ের নায়ক ফখর জামান পাকিস্তান এই বছর প্রথম ওয়ানডে জিতেছিল গত শুক্রবার, ওই জয়ে কৃতিত্ব রেখেছিলেন ইমাম উল হক। রবিবার দলের টানা দ্বিতীয় জয়ে এবার চমৎকার এক ইনিংস খেললেন ফখর জামান। তার অপরাজিত সেঞ্চুরিতে বুলাওয়েতে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল পাকিস্তান। ৫ ম্যাচের এই সিরিজে ২-০ তে এগিয়ে গেল তারা।

রবিবার টস জিতে ব্যাট করতে নেমে উসমান খান ও হাসান আলীর পেসে ৪৯.২ ওভারে ১৯৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জবাবে ফখরের দারুণ ব্যাটিংয়ে ৩৬ ওভারে ১ উইকেটে ১৯৫ রান করে পাকিস্তান।

উসমান ও হাসানের গতির সামনে প্রতিরোধ গড়ে জিম্বাবুয়ের ব্যাটিংয়ে উজ্জ্বল ছিলেন কেবল হ্যামিলটন মাসাকাদজা ও পিটার মুর।

স্বাগতিকদের পক্ষে ৫৯ রানের সেরা ইনিংস খেলা মাসাকাদজাকে ফেরান শোয়েব মালিক। আর ৫০ রান করে হাসানের বলে আউট হন মুর।

উসমান ১০ ওভারে ১ মেডেনসহ ৩৬ রান দিয়ে ৪ উইকেট নেন। ৮.২ ওভারে ১ মেডেনসহ ৩২ রান খরচায় পান ৩ উইকেট।

লক্ষ্যে নেমে ইমামের সঙ্গে ১১৯ রানের জুটিতে সহজ জয়ের পথ তৈরি করেন ফখর। ১২৮ রানে অপরাজিত থেকে গত ম্যাচের নায়ক ইমাম এদিন ৪৪ রানে আউট হন। তারপর আর কোনও উইকেট না হারিয়ে জিতে যায় পাকিস্তান।

বাবর আজমের সঙ্গে অপরাজিত ৭৬ রানের জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ফখর। ১৪৪ বলে ১৭ চারে ১১৭ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা এই ওপেনার। বাবর খেলছিলেন ২৯ রানে। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম