এক বছর নিষিদ্ধ শ্রীলঙ্কান স্পিনার

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০১৮, ১৩:৫৬আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৪:০০

জেফরি ভ্যান্ডারসে লেগ স্পিনার জেফরি ভ্যান্ডারসেকে এক বছর নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। শৃঙ্খলাভঙ্গের দায়ে চুক্তির বার্ষিক ফি’র ২০ শতাংশ জরিমানাও করা হয়েছে তাকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে সারা রাত বাইরে থাকার শাস্তি পেয়েছেন তিনি।

‘ক্রিকইনফো’র খবর, এক বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকবেন ভ্যান্ডারসে। ঘরোয়া ক্রিকেটে খেলতে আপাতত কোনও বাধা নেই তার। তবে সামনের এক বছরের মধ্যে আবারও শৃঙ্খলাভঙ্গের মতো কোনও অপরাধ করলে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হবেন এই স্পিনার।

এই মাসের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেছে শ্রীলঙ্কা। ওই সফরে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে লঙ্কানদের স্কোয়াডে ছিলেন ভ্যান্ডারসে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের সময়ই সারা রাত টিম হোটেলের বাইরে কাটিয়েছেন এই স্পিনার। শৃঙ্খলাভঙ্গের অপরাধে তাই বড় শাস্তিই পেয়েছেন তিনি।

নিজের অপরাধ শিকার করে ভ্যান্ডারসে ক্ষমা চেয়েছেন টুইটারে, ‘বন্ধুরা, তোমাদের অসম্মান করার জন্য প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাইছি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আমাকে এক বছরের নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছে, যেটা আসলে হওয়া উচিত নয়। কথা দিচ্ছি, আমি সবকিছু করব আমার দেশ ও দলকে গর্বিত করতে।’

২০১৫ সালের জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় ভ্যান্ডারসের। ওই বছরেরই ডিসেম্বরে ওয়ানডে অভিষেক হয়ে যায় নিউজিল্যান্ডের বিপক্ষে। গত তিন বছরে ১১ ওয়ানডেতে তার শিকার ১০ উইকেট, আর ৭ টি-টোয়েন্টিতে এই লেগ স্পিনার নিয়েছেন ৪ উইকেট। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম