হোয়াইটওয়াশ চোখ রাঙাচ্ছে দক্ষিণ আফ্রিকাকে

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০১৮, ১৮:২৯আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৮:৩৩

তিউনিস ডি ব্রুইন অপরাজিত আছেন ৪৫ রানে অচেনা দক্ষিণ আফ্রিকা! শ্রীলঙ্কার স্পিনারদের সামনে তাদের অসহায় আত্মসমর্পণের দৃশ্য দেখা যাচ্ছে নিয়মিত। কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসে ছবিটা বদলের ইঙ্গিত দিলেও তৃতীয় দিন শেষে হারই চোখ রাঙাচ্ছে সফরকারীদের। ৪৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩৯ রান তুলতেই প্রোটিয়ারা হারিয়েছে ৫ উইকেট।

৫ উইকেট হাতে থাকা দক্ষিণ আফ্রিকাকে সিরিজ বাঁচাতে হলে করতে হবে আরও ৩৫১ রান। অলৌকিক কিছু না ঘটলে কলম্বো টেস্ট বাঁচানো সম্ভব নয় তাদের পক্ষে। তাই দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি বাজেভাবে হারা ফাফ দু প্লেসিদের সামনে হোয়াইটওয়াশ হওয়ার আশঙ্কা।

শ্রীলঙ্কা ৫ উইকেটে ২৭৫ রানে তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে প্রোটিয়াদের লক্ষ্য ঠিক হয় ৪৯০ রানের। আগের দিন হাফসেঞ্চুরি করা দিমুথ করুণারত্নে খেলেন সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস। পরে অ্যাঞ্জেলো ম্যাথুজ ৭১ রান করলে বিশাল লিড পায় স্বাগতিকরা।

কঠিন লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় প্রোটিয়ারা এইডেন মারক্রামকে হারিয়ে। ১৪ রান করে রঙ্গনা হেরাথের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার। শুরুর ধাক্কা কিন্তু কাটিয়ে উঠেছিল সফরকারীরা আরেক ওপেনার ডিন এলগার ও তিউনিস ডি ব্রুইনের ব্যাটে। দ্বিতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৫৭ রান। তবে ৩৭ রান করা এলগার এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরলে আবারও এলোমেলো দক্ষিণ আফ্রিকা।

ব্যর্থতার বৃত্ত কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসেও ভাঙতে পারলেন না হাশিম আমলা। দলের প্রয়োজনের সময় মাত্র ৬ রান করে ফিরে যান প্যাভিলিয়নে। অধিনায়ক দু প্লেসিও ব্যর্থ। ৭ রান করে তিনি আউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপদ আরও বাড়ে।

দিনের খেলা শেষ হতে খুব দেরি ছিল না বলে নামিয়ে দেওয়া হয় ‘নাইটওয়াচম্যান’ কেশব মহারাজকে। কিন্তু কাজে আসেনি, মুখোমুখি হওয়া প্রথম বলেই এলবিডাব্লিউ হয়ে ফিরে যান বল হাতে চলতি টেস্টে চমক দেখানো প্রোটিয়া স্পিনার।

একপ্রান্ত অবশ্য আগলে রেখেছিলেন ডি ব্রুইন। ৪৫ রানে অপরাজিত থেকে শেষ করেছেন তিনি তৃতীয় দিনের খেলা। তার সঙ্গে চতুর্থ দিন শুরু করবেন ১৪ রান করা তেম্বা বাভুমা।

আবারও বোলিংয়ে আলো ছড়িয়েছেন লঙ্কান স্পিনাররা। ২টি করে উইকেট পেয়েছেন রঙ্গনা হেরাথ ও আকিলা ধনাঞ্জয়া। বাকি উইকেটটি দিলরুয়ান পেরেরার। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম