নির্বাচকদের বিশ্বকাপ ভাবনায় সৌম্য-তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৮, ২১:৪১আপডেট : ২৩ জুলাই ২০১৮, ২১:৪১

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ড সফরে যাচ্ছেন সৌম্য সরকার (বাঁয়ে) এবং তাসকিন আহমেদ কিছু দিন আগেও দুজনে ছিলেন জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়। কিন্তু অনুজ্জ্বল পারফরম্যান্স আর ইনজুরির আঘাতে সৌম্য সরকার এবং তাসকিন আহমেদ এ মুহূর্তে দলের বাইরে। বাংলাদেশ দল যখন গায়ানায় ওয়েস্ট ইন্ডিজ বধের উল্লাসে মত্ত, দুই তরুণ ক্রিকেটার তখন ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ড সফরের প্রস্তুতিতে ব্যস্ত। তবে সৌম্য-তাসকিনের আশা শেষ হয়ে যায়নি। অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, ২০১৯ বিশ্বকাপের জন্য তাদের পরিকল্পনায় ভালো মতোই আছেন সৌম্য, তাসকিন এবং মুমিনুল হক।

বাংলাদেশ ‘এ’ দল এখন ভীষণ ব্যস্ত। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ শেষ হয়েছে রবিবার। মাঝে কয়েক দিন বিশ্রাম নিয়ে পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলতে ২৮ জুলাই দেশের দ্বিতীয় সেরা দল রওনা হবে আয়ারল্যান্ডের পথে। আয়ারল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল, তার ডেপুটি সৌম্য। টি-টোয়েন্টি সিরিজে বাঁহাতি ওপেনার সৌম্যই অবশ্য অধিনায়ক। ইনজুরি কাটিয়ে ‘এ’ দলে জায়গা করে নিয়েছেন পেসার তাসকিন। মুমিনুলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট দলে থাকা নুরুল হাসান সোহান এবং নাজমুল হোসেন শান্তও যাচ্ছেন আয়ারল্যান্ডে।

প্রায় ১০ মাস পর শুরু হবে বিশ্বকাপ। তবে নির্বাচকরা এখনই দল নিয়ে চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছেন। সোমবার এ প্রসঙ্গে হাবিবুল সাংবাদিকদের বলেছেন, “আগামী বছর ইংল্যান্ড বিশ্বকাপ নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। এমনিতে জাতীয় দলটা মোটামুটি ফিক্সড, তবে কিছু পরিবর্তন হয়তো আসবে।  আমরা ‘এ’ দলের অনেক ম্যাচ দেখার সুযোগ পাবো। খেলা হলে নির্বাচকদের যেমন সুবিধা হয়, তেমনি ছেলেরাও নিজেদের প্রমাণের একটা মঞ্চ পায়।”

মুমিনুল যে ‘টেস্ট বিশেষজ্ঞ’ ব্যাটসম্যান সেটা দেশের ক্রিকেটাঙ্গনের প্রায় সবারই জানা। ২০১৫ বিশ্বকাপে সর্বশেষ ওয়ানডে খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে ৫০ ওভারের দলে ছিলেন। যদিও কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি। হাবিবুল অবশ্য মুমিনুলের ওয়ানডে দলে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না, ‘আমাদের চিন্তা-ভাবনায় মুমিনুল সব সময়ই আছে। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে সে প্রত্যাশা মতো খেলতে পারেনি। তবু আয়ারল্যান্ড সফরে তাকে সুযোগ দেওয়া হয়েছে। পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টিতে তাকে দেখার সুযোগ পাবো আমরা।’

তাসকিন-সৌম্য প্রসঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুলের মন্তব্য, “তাসকিন ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে ফিরেছে। তার সামনে নিজেকে প্রমাণ করার সুযোগ। আশা করি, সুযোগটা কাজে লাগিয়ে পুরোনো ছন্দে ফিরতে পারবে তাসকিন। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সৌম্য তেমন ভালো করতে পারেনি। তবে তাকে আমরা আরও সুযোগ দিতে চাই।”

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম