মাশরাফির শিকার লুইস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৮, ০০:৫৮আপডেট : ২৬ জুলাই ২০১৮, ০১:২৪

মাশরাফির শিকার লুইস সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। গায়ানায় ৪৮ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর টানা ম্যাচ জিতে ওয়ানডে সিরিজটা নিশ্চিত করতে চান মাশরাফি মুর্তজারা। এই লক্ষ্যে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়ে সপ্তম ওভারেই ২৯ রানে উদ্বোধনী জুটি ভেঙেছে সফরকারীরা। ক্রিস গেইলের সঙ্গে ওপেনিংয়ে নামা এভিন লুইসকে এলবিডাব্লিউ করে ফিরিয়েছেন মাশরাফি। ১৩ ওভারে ক্যারিবিয়ানরা ৫৫ রান করেছে এক উইকেট হারিয়ে। গেইলের সঙ্গে ক্রিজে আছেন শাই হোপ।

প্রথম ওয়ানডের দল নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে কেবল একটি পরিবর্তন। আন্দ্রে রাসেল চোট নিয়ে ছিটকে যাওয়ায় ঢুকেছেন কিমো পল। মাশরাফি তার চতুর্থ ওভারের প্রথম বলেই ফেরান লুইসকে। ক্যারিবিয়ান ওপেনার রিভিউ নিলেও আম্পায়ারের আউটের সিদ্ধান্ত বহাল থাকে। প্রথম ম্যাচেও লুইসকে সাজঘরে পাঠান মাশরাফি।

বাংলাদেশের জন্য ম্যাচটি যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ওয়েস্ট ইন্ডিজের কাছেও। বাংলাদেশের কাছে সিরিজ হার ঠেকাতে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে। তাই জয়ের সব পরিকল্পনা নিয়ে মাঠে নামবে গেইল-রাসেলরা।

তবে বাংলাদেশের কাছে প্রথম ম্যাচ হেরে মাথা উঁচু করে দাঁড়ানো বেশ কঠিন হবে ক্যারিবিয়ানদের! টেস্টে বাজেভাবে হারার পর ওয়ানডে সিরিজে দাপটের সঙ্গেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাশরাফিরা জিতেছেন অলরাউন্ড নৈপুণ্যে।

টেস্টের ব্যর্থতা ছাপিয়ে উঠতে নিজেদের সেরা ফরম্যাটকে বেছে নিয়েছে বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচে প্রথম ওয়ানডের ধারাবাহিতকতা ধরে রাখতে চায় সফরকারীরা। টেস্টে যেই টপ অর্ডার ছিল ছন্নছাড়া, সেই টপ অর্ডারই ছন্দে ফিরেছে ওয়ানডেতে। তাই বাংলাদেশের সিরিজ জয় কিংবা ওয়েস্ট ইন্ডিজের সিরিজে ফেরার লড়াই-সবমিলিয়ে আজকের ম্যাচটি হবে তাতিয়ে দেওয়া এক লড়াই।

বাংলাদেশ দল: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), জেসন মোহাম্মদ, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, কিমো পল, দেবেন্দ্র বিশু, অ্যাশলে নার্স, আলজারি জোসেফ।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম