তামিমের হাফসেঞ্চুরিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৮, ০৬:১৮আপডেট : ২৬ জুলাই ২০১৮, ০৬:১৮

তামিমের হাফসেঞ্চুরিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তামিম ইকবাল টানা দ্বিতীয় ওয়ানডেতে পঞ্চাশ পেরোলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের ম্যাচে সেঞ্চুরি করা বাংলাদেশি ওপেনার ৭১ বলে ৬ চারে ৪২তম ফিফটি হাঁকান। ২১ ওভারে বাংলাদেশ ১ উইকেটে করেছে ১১৭ রান।

তামিমের হাফসেঞ্চুরির আগে ঝড়ো ব্যাটিংয়ে দলীয় রেকর্ড গড়েছে বাংলাদেশ। পঞ্চম ওভারের চতুর্থ বলে আলজারি জোসেফকে বাউন্ডারি মারেন সাকিব আল হাসান। তাতে বাংলাদেশ তাদের ওয়ানডে ইতিহাসে দ্রুততম ফিফটি পায়।

ব্যাটিংয়ে ঝড়ো সূচনা করেন প্রথম ম্যাচে রানের খাতা না খুলে বিদায় নেওয়া এনামুল হক। আগের ম্যাচের ব্যর্থতা পুষিয়ে নেওয়ার আভাস দিয়ে দ্বিতীয় ম্যাচে ঝড় তুলেছিলেন। কিন্তু ইনিংসটা লম্বা করতে পারেননি বাংলাদেশের ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে ২৭২ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ প্রথম উইকেট হারায় ৩২ রানে। তবে সাকিব ও তামিম ইকবালের জুটি স্বস্তিতে রেখেছে সফরকারীদের।

এনামুলের মারকুটে ব্যাটিংয়ে মাত্র ২ ওভারে ২০ রান করে বাংলাদেশ। এই ওপেনার মাত্র ৮ বলে দুটি করে চার ও ছয় মারেন। কিন্তু তৃতীয় ওভারের তৃতীয় বলে স্টাম্প ছেড়ে মারতে গিয়ে এনামুল বোল্ড হন আলজারি জোসেফের বলে। মাত্র ৯ বলে ২৩ রান করে আউট হন বাংলাদেশের এই ডানহাতি ব্যাটসম্যান।

এর আগে বোলিংয়ে দারুণ শুরু হয়েছিল বাংলাদেশের। দ্রুত টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে ফেরায় তারা। কিন্তু শিমরন হেটমায়ার সেঞ্চুরি করে সফরকারীদের কাছ থেকে ম্যাচ কেড়ে নেন। সিরিজ বাঁচানোর লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ ৪৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে করেছে ২৭১ রান। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিততে বাংলাদেশের করতে হবে ২৭২ রান।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়ে শুরুতেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। ইনিংসের সপ্তম ওভারে মাশরাফি মুর্তজা এলবিডাব্লিউ করেন এভিন লুইসকে (১২)। বাংলাদেশের অধিনায়ক তার চতুর্থ ওভারের প্রথম বলে ২৯ রানে ভাঙেন উদ্বোধনী জুটি। টানা দ্বিতীয় ম্যাচে লুইসকে নিজের শিকার বানান মাশরাফি।

শাই হোপকে নিয়ে ক্রিস গেইল জুটিটা বড় করতে পারেননি। ব্যক্তিগত ২৯ রানে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডাব্লিউ হন ক্যারিবিয়ান ওপেনার। ৫৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। তারপর হোপকে ২৫ রানে কভারে সাব্বির রহমানের ক্যাচ বানান সাকিব আল হাসান।

২৪তম ওভারে বল হাতে নিয়েই উদযাপন করেন রুবেল হোসেন। আগের ম্যাচে প্রথম বলে উইকেট পাওয়া এই পেসার এদিন পঞ্চম বলে জেসন মোহাম্মদকে (১২) মুশফিকুর রহিমের ক্যাচ বানান। ১০২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু শিমরন হেটমায়ার ও রভম্যান পাওয়েল একসঙ্গে ক্রিজে থেকে সেই চাপ কাটান। টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি হাঁকিয়ে শক্ত জুটি গড়েন হেটমায়ার। এই বাঁহাতি ব্যাটসম্যান ১০৩ রানের জুটি গড়েন। তবে ৪৪ রানে রভম্যানকে বোল্ড করে তাদের বিচ্ছিন্ন করেন রুবেল। তিন বল পরই হেটমায়ারকে ৭৯ রানে আউট করতে পারতেন তিনি। কিন্তু সাকিব ডিপ মিডউইকেটে ক্যাচ ছেড়ে দেন।

ক্যাচ মিস করার প্রায়শ্চিত্ত সাকিব করেন জেসন হোল্ডারকে (৭) স্টাম্পিং করে। এক ওভার বিরতি দিয়ে মোস্তাফিজুর রহমান অ্যাশলে নার্সকে (৩) তামিম ইকবালের ক্যাচ বানান। তারপর টানা দুই ওভারে কিমো পল ও দেবেন্দ্র বিশু উইকেট হারান রুবেল ও মোস্তাফিজের বলে। জীবন পাওয়া হেটমায়ার ৮৪ বলে ৩ চার ও ৪ ছয়ে সেঞ্চুরি করেন। শেষ ওভারের তৃতীয় বলে তিনি রান আউট হন ১২৫ রানে। তার ৯৩ বলের ইনিংসে রয়েছে ৩ চার ও ৭ ছয়।

রুবেল সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি করে পেয়েছেন মোস্তাফিজ ও সাকিব। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক