৬ ম্যাচ নিষিদ্ধ গুনাথিলাকা

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০১৮, ১৫:১৬আপডেট : ২৭ জুলাই ২০১৮, ১৫:১৬

দানুস্কা গুনাথিলাকা গত দুই বছরে ভালো পারফরম্যান্সের জন্য যতটা না শিরোনামে এসেছেন, তার চেয়ে বেশি এসেছেন তিনি বিতর্কিত কর্মকাণ্ডে। নিষেধাজ্ঞার শাস্তি শোনাও ‘রোজকার ব্যাপার’ হয়ে দাঁড়িয়েছে দানুস্কা গুনাথিলাকার। সেই ধারাতেই আবারও শুনলেন নিষেধাজ্ঞার শাস্তি। এবার ৬ ম্যাচ নিষিদ্ধ লঙ্কান ওপেনার।

শুক্রবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছে, ‘খেলোয়াড়ের কোড অব কন্ডাক্ট ও চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ’ করায় ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে গুনাথিলাকাকে। দুই অপরাধ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার খেলা সামনের ৬ ম্যাচে খেলতে পারবেন না তিনি।

এই শাস্তির প্রথম ৩ ম্যাচ এখনকার অপরাধের কারণে, আর বাকি ৩ ম্যাচ আগের শাস্তি হিসেবে যোগ করা হয়েছে। গত বছর এক বছরের সাময়িক নিষেধাজ্ঞার শাস্তিতে ৬ ওয়ানডে নিষিদ্ধ হয়েছিলেন গুনাথিলাকা। যদিও পরে শাস্তি কমে আসে ৩ ম্যাচে। সেই ম্যাচগুলোর সঙ্গে এবার নতুন করে নিষিদ্ধ হয়েছেন আরও ৩ ম্যাচ। সব মিলিয়ে শাস্তিটা তাই ৬ ম্যাচের নিষেধাজ্ঞা।

এবার নিষিদ্ধ হয়েছেন বড় অপরাধের সঙ্গে নাম জড়ানোর কারণে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট চলার সময় টিম হোটেলে যৌন লাঞ্ছনার সঙ্গে জড়িয়ে গিয়েছিল গুনাথিলাকার নাম। পুলিশের তদন্তে তিনি সন্দেহের তালিকা থেকে মুক্ত থাকলেও তার এক বন্ধুকে চিহ্নিত করা হয় এবং পরে সেই বন্ধুকে পুলিশ গ্রেফতারও করে।

পুলিশের তদন্তে রেহাই পেলেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে এসএলসি। বোর্ডের খেলোয়াড়-চুক্তি ভঙ্গ করায় বড় শাস্তিই দিয়েছে টপ অর্ডার ব্যাটসম্যানকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেললেও কোনও ম্যাচ ফি পাননি তিনি। আর এবার নিষিদ্ধ হলেন ৬ ম্যাচ। গত বছরের শেষ দিকে অনুশীলনে দেরি করে আসার শাস্তি হিসেবে আগেই বহাল থাকা ৩ ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে যোগ হলো এখনকার ৩ ম্যাচের শাস্তি। ক্রিকইনফো, ক্রিকবাজ

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম