ওয়ানডেতে উড়ছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
০১ আগস্ট ২০১৮, ২২:৫১আপডেট : ০১ আগস্ট ২০১৮, ২২:৫১

প্রোটিয়াদের জয়ের পথে ৮৭ রানের ইনিংস খেলেছেন কুইন্টন ডি কক টেস্ট সিরিজে ভরাডুবির পর ওয়ানডেতে উড়ছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেটে হাজির হয়েছে তারা চেনা রূপে। ডাম্বুলার দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়ে সফরকারীরা পেয়েছে টানা দ্বিতীয় জয়।

প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ২৪৪ রান। জবাবে কুইন্টন ডি ককের চমৎকার ইনিংসের ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে ৪৩ বল আগেই জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে সফরকারীরা এগিয়ে গেল ২-০তে।

শ্রীলঙ্কার টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ। টস জিতে ব্যাটিংয়ে নামার পর ওপেনার নিরোশান ডিকবেলা লড়াই করলেও অন্যরা ছিলেন আসা-যাওয়ার মাঝে। অন্য ওপেনার উপুল থারাঙ্গা ৯ রানে আউট, কুশল মেন্ডিস তো মুখোমুখি হওয়া প্রথম বলেই ফেরেন প্যাভিলিয়নে! কুশল পেরেরা ভালো শুরুর ইঙ্গিত দিলেন করতে পারেন মাত্র ১২ রান।

তবে তাদের ব্যর্থতার ভিড়ে একপ্রান্ত আগলে রেখে কার্যকরী ভূমিকা রাখেন ডিকবেলা। লঙ্কান উইকেটরক্ষক ৭৮ বলে খেলেন ৬৯ রানের ইনিংস। ১০ বাউন্ডারিতে সাজানো তার এই ইনিংসটি পরে ছাপিয়ে গেছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। মিডল অর্ডারে তার হাফসেঞ্চুরি ছাড়ানো ইনিংসটাই লঙ্কানদের রান নিয়ে যায় ২৫০’র কাছাকাছি। ১১১ বলে ম্যাথুজ অপরাজিত ছিলেন ৭৯ রানে।

স্বাগতিক ব্যাটসম্যানদের শুরু থেকেই চেপে ধরেছিলেন দক্ষিণ আফ্রিকান বোলাররা। বল হাতে চমৎকার সময় কাটিয়েছেন আন্দিলে ফেহলুকাও। ৯ ওভারে ৪৫ রান খরচায় পেয়েছেন তিনি ৩ উইকেট। লুঙ্গি এনগিদির শিকারও ৩ উইকেট।

বোলারদের পারফরম্যান্সের পর জ্বলে ওঠেন কুইন্টন ডি কক। সেঞ্চুরির সম্ভাবনাও জাগিয়েছিলেন তিনি। সেটা না পারলেও দলকে দিয়ে যান শক্ত ভিত। মূলত উদ্বোধনী জুটিটাই করে দিয়ে যায় প্রোটিয়াদের জয়ের পথ। ডি ককের সঙ্গে হাশিম আমলা যোগ করেন ৯১ রান। আমলা ৪৩ বলে ৬ বাউন্ডারিতে করেন ৪৩ রান।

শুরু থেকে আক্রমণাত্মক ব্যাট করা ডি কক হাফসেঞ্চুরি করে হাঁটছিলেন সেঞ্চুরির পথে। যদিও ৮৭ রানে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। ৭৮ বলের ইনিংসটি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান সাজান ১৩ চার ও ১ ছক্কায়। তার আউটের আগে এইডেন মারক্রাম ৩ রান করে ফিরে যান প্যাভিলিয়নে।

অধিনায়ক ফাফ দু প্লেসিও খেলেছেন কার্যকরী ইনিংস। ৪১ বলে করেন ৪৯ রান। জেপি দুমিনির ইনিংসটাও (৩২) রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাদের তৈরি করা পথে হেঁটে ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন উইলেম মুল্ডার (১৯*) ও ফেহলুকাও (৭*)।

লঙ্কানদের সফল বোলার আকিলা ধনাঞ্জয়া ৬০ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট। সিরিজের তৃতীয় ম্যাচ রবিবার, ক্যান্ডিতে। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি