ইংল্যান্ডের হাজারতম টেস্টে অশ্বিনের স্পিন জাদু

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০১৮, ০০:০৪আপডেট : ০২ আগস্ট ২০১৮, ০০:০৪

দিনটা দারুণ কাটলো অশ্বিনের টেস্ট ক্রিকেটে অনন্য এক মাইলফলক স্পর্শ করলো ইংল্যান্ড। প্রথম দল হিসেবে হাজারতম টেস্ট খেলতে নামলো তারা। এজবাস্টনে ভারতের বিপক্ষে সেই ম্যাচের প্রথম দিন জো রুট ও জনি বেয়ারস্টোর হাফসেঞ্চুরিতে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে মনমতো দিন কাটাতে পারেনি স্বাগতিকরা।

বুধবার টস জিতে ব্যাট করতে নামে স্বাগতিকরা। রুট ও বেয়ারস্টোর জুটিতে বড় স্কোরের আভাস দিলেও ভারতীয় স্পিনার অশ্বিন বাধ সাধেন। প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৮৫ রানে দিন শেষ করেছে ইংল্যান্ড।

অশ্বিন ১৩ রানে কুককে বোল্ড করে উদ্বোধনী জুটি ভাঙেন। তারপর জেনিংসকে নিয়ে ৭২ রানের জুটি গড়েন রুট। ৪২ রানে জেনিংসকে ফিরিয়ে তাদের বিচ্ছিন্ন করেন মোহাম্মদ শামি। ভারতের এই পেসার নিজের দ্বিতীয় শিকার বানান ডেভিড মালানকে (৮) এলবিডাব্লিউ করে।

জো রুটের হাফসেঞ্চুরি উদযাপন রুট দারুণ সঙ্গ পান বেয়ারস্টোর সঙ্গে। একশ ছাড়ানো জুটি গড়েন তারা। কিন্তু ১০৭ বলে হাফসেঞ্চুরি করা রুট ৮০ রানের বেশি করতে পারেননি। বিরাট কোহলি তাকে রান আউট করে ফেরান। ইংলিশ অধিনায়ক ফেরার পর ৭০ রানে উমেশ যাদবের কাছে বোল্ড হন বেয়ারস্টো।

অশ্বিনের স্পিনে ইংল্যান্ডের আর কোনও ব্যাটসম্যান বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ৫৯ রানের মধ্যে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। স্যাম কারান ও জেমস অ্যান্ডারসন শেষ জুটিতে দিন পার করতে সফল হন। যদিও দিন শেষ হওয়ার এক বল আগে কারান জীবন পান দিনেশ কার্তিক ক্যাচ ছাড়লে। তিনি অপরাজিত আছেন ২৪ রানে।

২৫ ওভারে ৭ মেডেনসহ ৬০ রান দিয়ে ৪ উইকেট নেন অশ্বিন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম