শেষ বলের রোমাঞ্চে ওয়ানডেতে নেপালের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০১৮, ১৩:১৯আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১৩:২৭

৩ উইকেট নেন লামিচানে নেদারল্যান্ডসের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ব্যাটসম্যানদের ব্যর্থতায় জিততে পারেনি নেপাল। তবে শুক্রবার সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ১ রানের নাটকীয় জয় পেল তারা। নিজেদের ওয়ানডে ইতিহাসের প্রথম জয়ে সিরিজও ১-১ এ সমতায় শেষ করলো দক্ষিণ এশিয়ার দেশটি।

টস হেরে ব্যাট করতে নামে নেপাল। পরশ খাড়কা ও সোমপাল কামির হাফসেঞ্চুরিতে ৪৮.৫ ওভারে ২১৬ রানে অলআউট হয় তারা। এরপর দারুণ শেষ ওভারে ২১৫ রানে তারা ডাচদের গুটিয়ে দেয়।

৮৮ রান করতেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়া নেপালকে উদ্ধার করেন অধিনায়ক পরশ ও সোমপাল। ৪৭ রানের জুটি গড়েন তারা দুজন। ৫১ রানে পরশ আউট হওয়ার পর সোমপাল ৪১ রানের আরেকটি সম্ভাবনাময়ী জুটি গড়েন সন্দিপ লামিচানেকে নিয়ে। ৪৬ বলে ৫ চার ও ৩ ছয়ে ৬১ রান করেন তিনি।

নেদারল্যান্ডসের পক্ষে ফ্রেড ক্লাসেন সর্বোচ্চ ৩ উইকেট নেন। মাইকেল রিপন ও পিটার সিলার নেন দুটি করে উইকেট।

২৯০ রানের লক্ষ্য দিয়ে সোমপাল ইনিংসের দ্বিতীয় বলে ডাচদের প্রথম উইকেট তুলে নেন। ৩০ রানে স্বাগতিকদের আরও এক ব্যাটসম্যান ফিরে গেলে ড্যানিয়েল টের ব্রাক ও ওয়েসলে বারেসি ৮৪ রানের শক্ত জুটি গড়েন। তবে লামিচানের জোড়া আঘাতে এ জুটি ভাঙার পর বড় ধরনের হোঁচট খায় নেদারল্যান্ডস। ১৮৫ রানে ৯ উইকেট হারায় তারা।

তবে দশম উইকেটে নেপালকে হতাশার সাগরে ডোবানোর পথে ছিলেন ক্লাসেন ও পল ভ্যান মিকেরেন। শেষ বলে ২ রান প্রয়োজন ছিল ডাচদের। পরশের ওই শেষ বলে সোজা বোলারের দিকে শট নিয়েছিলেন ক্লাসেন। এক রান নেওয়ার চেষ্টায় দৌড় দেওয়া এ ব্যাটসম্যানকে রান আউট করতে খুব বেশি কষ্ট হয়নি পরশের। ১৫ রানের এই জুটি ভেঙে প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পায় নেপাল।

বারেসি ডাচদের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন। দ্বিতীয় সেরা ৩৯ রান আসে ব্রাকের ব্যাটে।

লামিচানে ৪১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে নেপালের সেরা বোলার। ব্যাট হাতে ইনিংস সেরা পারফরম্যান্সের পর বোলিংয়ে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা সোমপাল। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম