বাংলাদেশের দুরন্ত সূচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৮, ০৬:২২আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ০৬:২২


বাংলাদেশের দুরন্ত সূচনা বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা সফর শেষ হতে যাচ্ছে। তার আগে দারুণ এক সাফল্যের সুযোগ তাদের সামনে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি পাচ্ছেন সাকিব আল হাসানরা। এমন সুযোগ সামনে রেখে তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু হয়েছে তাদের। লিটন দাস ও তামিম ইকবালের উদ্বোধনী জুটিতে দ্রুততম ফিফটি পেয়েছে বাংলাদেশ। যদিও ২১ রানে ফিরে গেছেন তামিম। ৫ ওভারে ১ উইকেটে ৬৬ রান করেছে বাংলাদেশ।

প্রথম বলেই লিটন মারেন বাউন্ডারি, প্রথম ওভারে আসে ৮ রান। দ্বিতীয় ওভারে বাংলাদেশের এই ওপেনার দুটি ছয় ও একটি চারে যোগ করেন ১৭ রান। চার-ছয়ের মার ছিল তামিমের ব্যাটেও। দুজন সমানতালে ক্যারিবিয়ান বোলারদের ওপর চড়াও হয়েছেন। মাত্র ৩.৪ ওভারে ফিফটি করে বাংলাদেশ, যেটা তাদের ইতিহাসে সবচেয়ে দ্রুততম। ওই ওভারে আসে ১৯ রান। পঞ্চম ওভারের চতুর্থ বলে তামিম ১৩ বলে ২১ রান করে কার্লোস ব্র্যাথওয়েটের শিকার হন। কেসরিক উইলিয়ামস তার ক্যাচ নেন।  

বাংলাদেশের একাদশে কোনও পরিবর্তন নেই। ওয়েস্ট ইন্ডিজের একাদশে ঢুকেছেন চ্যাডউইক ওয়ালটন, জায়গা হারিয়েছেন এভিন লুইস।

টেস্টে একপেশে হারে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশে। তবে ওয়ানডেতে দুর্দান্ত জয়ে শুরু হয়েছিল তাদের। যদিও দ্বিতীয় ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে হেরে যায় তারা। তৃতীয় ম্যাচে স্বাগতিকদের হারিয়ে ৯ বছর পর বিদেশের মাটিতে সিরিজ জয়ের স্বাদ পান তামিম-সাকিবরা।

টি-টোয়েন্টি সিরিজের শুরুতে ওই জয়ের আত্মবিশ্বাস কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। হেরে যায় তারা বড় ব্যবধানে। বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে হেরে শুরু করলেও থমকে যায়নি তারা। ফ্লোরিডার লডারহিলে ১২ রানের দারুণ এক জয়ে সিরিজে সমতায় ফিরেছে তারা। ২৪ ঘণ্টা পর আবারও একই ভেন্যুতে মুখোমুখি দুই দল। এবারও সিরিজ কার, সেই লড়াই। এমন সুযোগে উজ্জীবিত টানা ৫ ম্যাচ হারের পর টি-টোয়েন্টিতে প্রথম জয় পাওয়া বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, আরিফুল হক, নাজমুল ইসলাম, আবু হায়দার, রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, চ্যাডউইক ওয়ালটন, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, স্যামুয়েল বদ্রি, কিমো পল, কেসরিক উইলিয়ামস।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম