নাজমুলের হাতে ২৫টি সেলাই!

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০১৮, ২১:৪৯আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ২১:৪৯

নাজমুলের হাতে ২৫টি সেলাই! দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ে বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স ছিল নাজমুল ইসলামের। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচেও তার কাছে প্রত্যাশা ছিল অনেক। যদিও মাত্র ৩ বল করেই মাঠ ছাড়তে হয় এই স্পিনারকে। আঙুলে মারাত্মক আঘাত পাওয়ায় নাজমুলের হাতে ২৫টি সেলাই দিতে হয়েছে বলে ‘ক্রিকবাজ’কে জানিয়েছেন রাবিদ ইমাম।

ফ্লোরিডার শেষ টি-টোয়েন্টিতে ১৯ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। সোমবার সকালের এই ম্যাচে বাঁ হাতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় নাজমুলকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ‘ক্রিকবাজ’কে নিশ্চিত করেছেন, এই স্পিনারের বাঁ হাতে সেলাই পড়েছে ২৫টি।

সোমবার ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটকে বিসিবি কর্তা বলেছেন, ‘সব মিলিয়ে ২৫টি সেলাই লেগেছে তার (নাজমুল ইসলাম)।’ ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হতে পারে, সেটা নিশ্চিত করতে না পারলেও রাবিদ বলেছেন, ‘অন্তত দুই সপ্তাহ লাগবে তার সেলাই খুলতে। এরপরই কেবল আমরা নিশ্চিত করতে পারব, তার ইনজুরির পরবর্তী অবস্থা।’

বাংলাদেশের বোলিং ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে তুলে নেন নাজমুল। কিন্তু নিজের করা তৃতীয় বলেই অঘটনের শিকার হন তিনি। মারলন স্যামুয়েলসের শটে লাফ দিয়ে রান বাঁচানোর চেষ্টার সময় নন-স্ট্রাইক প্রান্তে থাকা চ্যাডউইক ওয়াল্টনের বুটের নিচে পড়ে তার আঙুল।

তাতেই শেষ হয়ে যায় এই স্পিনারের খেলা। বাঁ হাতের আঙুলে ব্যথা নিয়ে মাঠ ছাড়ার পর আর ফিরতে পারেননি ম্যাচে। তার করা ওই ওভারের বাকি তিন বল শেষ করেন সৌম্য সরকার। ক্রিকবাজ

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম